শিলিগুড়ির ডাবগ্রামে 'চায়ে পে চর্চায়' দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্ত
শিলিগুড়ির ডাবগ্রামে 'চায়ে পে চর্চায়' দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্ত
শুক্রবার সকালে শিলিগুড়ি ডাবগ্রাম এলাকায় চায়ে পে চর্চায় অংশ নিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত। এদিন সূর্যসেন পার্ক এর সামনে একটি চায়ের দোকানে বসে চা খাওয়ার পাশাপাশি তিনি স্থানীয় বিজেপি কর্মী ও এলাকাবাসীদের সাথে নাগরিকত্ব আইন এর সুবিধার কথা বলেন।

পাশাপাশি এলাকার ভিবিন্ন সমস্যা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন সাংসদ। এরপর সাংসদ তিনি ফুলেশ্বরী এলাকায় যান সেখানে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব আইনের বিষয় নিয়ে কথা বলে এবং একটি করে পরিবারের লোকেদের হাতে লিফলেট তুলে দেয়। এরপর সমস্ত এলাকা ঘুরে প্রচার অভিযান করেন সাংসদ। বর্তমানে রাজ্যের বিভিন্ন পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করার আর্জি জানান তিনি।
দার্জিলিং এর সাংসদ এদিন বিজেপি কর্মীদের সাথে নিয়ে শিলিগুড়ির ভিবিন্ন এলাকায় এলাকায় ঘুরে ঘুরে বাজার,গাড়ির চালক,সাধারণ মানুষদের সাথে নাগরিকত্ব আইন নিয়ে বোঝান। তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে আমরা নাটক করিনা । আমরা যারা রাজনীতি করি সাধারণ মানুষের সমস্যার কথা ভাবি রাজনীতি মানে নেতা হওয়া না ।












Click it and Unblock the Notifications