দার্জিলিংয়ে বহুতল ভেঙে চাপা পড়ে মৃত ৪, আহত ৩
দার্জিলিং, ২৩ জুলাই : দার্জিলিংয়ে বহুতল ভেঙে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করা হয় ৭ জনকে। তার মধ্যে থেকেই ৪ জন মারা গিয়েছেন। বাকীদের চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ও দুজন মহিলা রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আর কেউ রয়েছেন কিনা তার খোঁজে উদ্ধারকাজ চলছে। বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি সেনা ও স্থানীয়রাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন।

জানা গিয়েছে, চারতলা বাড়িটিতে সবমিলিয়ে জনা ১৫ মানুষ থাকতেন। রাতে বাড়িটি ভেঙে পড়ার পরে অন্ধকার হওয়ায় উদ্ধারকার্যে দেরি হয়েছে। জায়গাটির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে তারপরে কাজে নামে মোকাবিলা বাহিনী।
খবর পেয়ে রাতেই ছুটে আসেন প্রশাসনের কর্তারা। পুলিশ, স্থানীয় পুরসভা, সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয়রা একজোট হয়ে উদ্ধারকার্যে নামেন। জানা গিয়েছে, বহুতলের মালিক শিলিগুড়িতে থাকেন। ঘটনার পর তাঁকেও খবর দেওয়া হয়।












Click it and Unblock the Notifications