করোনায় পুরুলিয়াকে টেক্কা মালদহের, কলকাতাকে টেক্কা দার্জিলিং ও পশ্চিম মেদিনীপুরের
করোনায় পুরুলিয়াকে টেক্কা মালদহের, কলকাতাকে টেক্কা দার্জিলিং ও পশ্চিম মেদিনীপুরের
করোনার সর্বনিম্ন সংক্রমণের নিরিখে পুরুলিয়াকে টেক্কা দিল মালদহ। আর সর্বোচ্চ সংক্রমণের নিরিখে কলকাতাকে টেক্কা দিল দার্জিলিং ও পশ্চিম মেদিনীপুর। করোনার দৈনিক সংক্রমণে এখনও সবার উপরে উত্তর ২৪ পরগনা। আর সবার নিচে পুরুলিয়াকে সরিয়ে মালদহ। মালদহে মাত্র ৪ জন আক্রান্ত হয়েছেন। আর পুরুলিয়ায় ৮ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬০০-র নিচে নামল। বাংলায় ১৫৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৩১। উত্তর ২৪ পরগনায় ১৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় করোনার দৈনিক সংক্রমণ এখনও সর্বোচ্চ।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৭৯৫৬। এদিন কলকাতায় ১৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯০৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০১৩৪৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৭০১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৭৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৫৯২২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৭৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪৪৬৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৮৮৯৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৫৬০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৪৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১২৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৪৪৩৭ জন। হাওড়ায় আক্রান্ত ৯২৯৭৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৩ জন। হুগলিতে ৫২ জন বেড়ে আক্রান্ত ৮০০০৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৩৪ জন, কোচবিহারে ৯৮ জন, দার্জিলিংয়ে ১৫৯ জন, কালিম্পংয়ে ২৩ জন, জলপাইগুড়িতে ৯৩ জন, উত্তর দিনাজপুরে ২২ জন, দক্ষিণ দিনাজপুরে ১৪ জন, মালদহে ৪ জন, মুর্শিদাবাদে ১০ জন, নদিয়ায় ৬২ জন, বীরভূমে ২৪ জন, পুরুলিয়ায় ৮ জন, বাঁকুড়ায় ৭৯ জন, ঝাড়গ্রামে ৪৭ জন, পশ্চিম মেদিনীপুরে ১৬৭ জন, পূর্ব মেদিনীপুরে ১১০ জন, পূর্ব বর্ধমানে ৪৩ জন, পশ্চিম বর্ধমানে ৪৮ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications