বিজেপিতে মোহভঙ্গ! পরিবারের তরফ থেকে এককভাবে শহিদ দিবস পালন দাড়িভিটে
বিজেপির মোহভঙ্গ হল দাড়িভিটে মৃত ছাত্রদের পরিবারে। একবছর ধরে বিজেপির সঙ্গে চলার পর তাদের দাবি নিয়ে বিজেপির নেতা মন্ত্রীরা পাশে না দাঁড়ানোয় ক্ষোভ জন্মেছে তাদের মধ্যে।
বিজেপির মোহভঙ্গ হল দাড়িভিটে মৃত ছাত্রদের পরিবারে। একবছর ধরে বিজেপির সঙ্গে চলার পর তাদের দাবি নিয়ে বিজেপির নেতা মন্ত্রীরা পাশে না দাঁড়ানোয় ক্ষোভ জন্মেছে তাদের মধ্যে। তাই এবার বিজেপি নয় একলা চল নীতি নিল নিহত তাপস এবং রাজেশের পরিবার। তাপস এবং রাজেশের মৃত্যুতে বিজেপি সি বি আই তদন্তের দাবিতে আন্দোলন করলেও বাস্তবে সেই আন্দোলনে কোন লাভ হয়নি বলে মনে করছেন নিহত তাপসের মা মঞ্জু বর্মন। আগামী ২০ সেপ্টেম্বর মৃত্যুর বর্ষপূত্তিতে বিজেপির সঙ্গে শহীদ দিবস পালন করবে না নিহতের পরিবার। বিজেপি কে বাইরে রেখে তারা একক ভাবেই শহীদ দিবসের প্রস্তুতি নিচ্ছেন।

২০ সেপ্টেম্বর দাড়িভিট স্কুল মাঠে তারা এককভাবে শহিদ দিবস পালন করবেন বলে জানিয়েছেন। নিহত তাপসের মা মঞ্জু বর্মন বলেন, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী দাড়িভিটের ঘটনায় নিরব দর্শকের ভূমিকা পালন করেছেন। নিহত পরিবারে মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা মেনে নিয়েছে বিজেপি স্থানীয় নেতৃত্ব। নিহত পরিবার আজ যেটা বলছে তৃণমূল কংগ্রেস এই কথাগুলি আগাগোরাই বলে আসছে বলে জানা গেছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি নিহত পরিবারকে নিয়ে টানা হেঁচড়া করেছে। আগাগোড়াই বিজেপি এই ঘটনাকে নিয়ে নাটক করেছে বলে মনে করেন তৃণমূল কংগ্রেস নেতা জাকির হুসেন।












Click it and Unblock the Notifications