ফিরলেন দময়ন্তী সেন, হাইকোর্টের নির্দেশে একসঙ্গে চার ধর্ষণের ঘটনার তদন্ত কমিটির নেতৃত্বে তিনি
ফিরলেন দময়ন্তী সেন, হাইকোর্টের নির্দেশে একসঙ্গে চার ধর্ষণের ঘটনার তদন্ত কমিটির নেতৃত্বে তিনি
দময়ন্তী সেনেই আস্থা রাখল আদালত। রাজ্যের চার ধর্ষণ কাণ্ডের তদন্ত কমিটি গড়ে তার নেতত্বের দায়িত্ব তুলে দেওয়া হল মহিলা আইপিএস অফিসার দময়ন্তী সেনকে। পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ড নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় এক প্রকার নির্বাসনেই পাঠানো হয়েছিল তাঁকে। তবে সাফল্যের সঙ্গে সেই গণধর্ষণের ঘটনার তদন্ত করেছিলেন তিনি।

চার ধর্ষণের তদন্ত কমিটির নেতৃত্বে দময়ন্তী
রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। তারমধ্যে আবার হাঁসখালি ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাতে একটু চাপে রয়েছে রাজ্য সরকার। পুলিশ প্রশাসনের উপরে আস্থা বজায় রাখতে আজ আদালতে চারটি ধর্ষণের ঘটনার তদন্ত রিপোর্ট জমা দিয়ে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় জানিয়েছেন চারটি ধর্ষণের ঘটনার তদন্তের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মাথায় রয়েছেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। তিনি ইতিমধ্যেই মামলার তদন্তভার গ্রহণ করেছেন বলে আদালতকে জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল।

তদন্ত রিপোর্ট পেশ
আজ কলকাতা হাইকোর্টে চারটি গণধর্ষণ কাণ্ডের তদন্ত রিপোর্ট জমা দিেয়ছে রাজ্য সরকার। গত ১২ এপ্রিল এই চারটি গণধর্ষণ মামলার তদন্তে একটি কমিটি গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মাটিয়া,দেগঙ্গা, ইংরেজবাজার এবং বাঁশদ্রোণী। আদালতই দময়ন্তী সেনকে এই কমিটির মাথায় বসিেয়ছিলেন। সেই সঙ্গে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানিয়েছিলেন যদি কোনও সমস্যা থাকে তা যেন ২০ এপ্রিলের মধ্যে আদালতকে জানান দময়ন্তী সেন। তিনি েয মামলার তদন্ত ভার গ্রহণ করেছেন সেকথা আজ জানিয়ে দিয়েছ রাজ্য সরকার।

পার্কস্ট্রিট কাণ্ডের তদন্তে সাফল্য
ফের ধর্ষণ কাণ্ডের তদন্তে দময়ন্তী সেনের ফিরে আসা মনে করিয়ে দিয়েছে ১০ বছর আগের পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডকে। সেসময় বিতর্কে জড়িয়েছিলেন আইপিএস এফিসার। তিনি প্রকাশ্যে গণধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছিলেন। তারপরেই তাঁকে মামলার তদন্ত থেকে সরিয়ে দিয়ে পদোন্নতি ঘটানো হয়। এখন কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার পদে রয়েছেন তিনি। হঠাৎ করে আদালত তাঁদে এই চার গণধর্ষণের ঘটনার তদন্ত ভার দেওয়ায় নতুন করে বিতর্কের কথা মনে করিয়ে দিয়েছে।

তৎপরতা শুরু
মামলার তদন্তভার হাতে পাওয়ার পরেই দময়ন্তী সেন ইংরেজবাজার ধর্ষণকাণ্ডের তদন্তের গতি জানতে মালদহের তিন পুলিশ অফিসারকে কলকাতায় ডেকে পাঠান। তদন্তকারী অফিসার, ইংরেজবাজার থানার আইসি এবং এসডিপিও মর্যাদার এক আধিকারীককে ডেকে পাঠান তিনি। তাঁদের কাছ থেকে ঘটনার যবতীয় তথ্য সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications