Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ওঝার নিদান! ডাইনি অপবাদে হাঁসুয়ার কোপ মহিলার মাথায়

আজও ঘটে মধ্যযুগীয় বর্বরতা। আজও ডাইনি অপবাদে খুন হন মহিলারা। এই বাংলার বুকে আবারও ঘটে গেল তেমনই এক নৃশংসতা।

মালদহ, ৮ ডিসেম্বর : আজও ঘটে মধ্যযুগীয় বর্বরতা। আজও ডাইনি অপবাদে খুন হন মহিলারা। এই বাংলার বুকে আবারও ঘটে গেল তেমনই এক নৃশংসতা। ডাইনি অপবাদে এক আদিবাসী মহিলাকে হাঁসুয়ার কোপ মারা হল। ওই মহিলাকে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।[বিহারে দলিত মহিলাকে ডাইনি সন্দেহে বিবস্ত্র করে মারধর, জোর করে খাওয়ানো হল মূত্র!]

ঘটনাটি মালদহের হবিবপুরের কাশিপাহা এলাকার। ক'দনি ধরে বাড়িতে এক শিশুর খুব শরীর খারাপ। ডাক্তারের কাছে না গিয়ে ওই শিশুকে ওঝার কাছে নিয়ে গেল শিশুর বাবা-মা। ওঝা নিদান দেন, ওই মহিলার কারণেই শিশুটি অসুস্থ হয়ে পড়ছে। তারপরই শিশুটির পরিবারের কোপ গিয়ে পড়ে মহিলার উপর। [ওড়িশায় ডাইনি সন্দেহে প্রৌঢ়াকে বিবস্ত্র করে মারধর, অত্যাচার চলল ১২ ঘন্টা]

ওঝার নিদান! ডাইনি অপবাদে হাঁসুয়ার কোপ মহিলার মাথায়

দুলু মার্ডি নামে বছর ৫৫-র ওই আদিবাসী মহিলার বাড়িতে ঢুকে জনা ১০-১২ গ্রামবাসী ডাইনি অপবাদ দিয়ে প্রহার করে। তখনই একজন হাঁসুয়ার কোপ মারে ওই মহিলার মাথায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এরপরই দুলু মারা গিয়েছে ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। [গরু বাঁধা নিয়ে বচসা, মহিলাকে বিবস্ত্র করে মারধর, ছেলেকে ধারালো অস্ত্রের কোপ!]

আশঙ্কাজনক অবস্থায় দুলুকে ভর্তি করা হয়েছে হবিবপুর হাসপাতালে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা খোঁজ করছে ওই ওঝারও। ঘটনার পর থেকেই পলাতক ওঝা ও হামলাকারীরা। মহিলার মেয়ে আরতি সোরেনের অভিযোগ, প্রায়ই পাড়ার যুবকরা মাকে মারধর করত। এবার যে একেবারে খুনের চেষ্টা করবে, তিনি ভাবতে পারেননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+