ফের ভিন রাজ্যে খুন বাংলার শ্রমিক
ভিন রাজ্যে ফের খুন হলেন মুর্শিদাবাদ জেলার এক শ্রমিক। ছত্তিশগড় রাজ্যের কানকের থানা এলাকায় খুন হলেন বানিরুল ইসলাম নামে এই শ্রমিক। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার সম্মতিপুর।
ভিন রাজ্যে ফের খুন হলেন মুর্শিদাবাদ জেলার এক শ্রমিক। ছত্তিশগড় রাজ্যের কানকের থানা এলাকায় খুন হলেন বানিরুল ইসলাম নামে এই শ্রমিক। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার সম্মতিপুর।

মঙ্গলবার তার বাড়িতে এই মৃত্যু সংবাদ এসে পৌঁছেচে । তিনি সেখানে রাজমিস্ত্রির জোগাড় করার কাজ করতেন। সেখানে জমি কিনেছিলেন। সেই জমি বিক্রি করা নিয়ে কোন সমস্যা না কি শ্রমিকদের মজুরি দেওয়া নিয়ে গন্ডগোলের জেরে খুন করা হয়েছে তাকে তা জানাতে পারেনি বানিরুল ইসলামের বাড়ির লোকজন। তারা শুধু তার মৃতদেহ বাড়িতে ফেরার অপেক্ষায় আছেন।
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে পাঁচজন বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এরা সবাই আপেল বাগানে কাজ করতেন।
প্রতি বছরই মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া সহ একাধিক রাজ্য থেকে প্রচুর শ্রমির ভিন রাজ্যে কাজ করতে যান। শুধু কাশ্মীর নয়, অন্যান্য রাজ্যেও কাজের সন্ধানে যান তাঁরা। সেই সংখ্যা প্রতিদিন একটু একটু করে সেই সংখ্যা বাড়ছে। কিন্তু তার সাথেই বাড়ছে ভিনরাজ্যে এরাজ্যের শ্রমিকদের উপর হামলার ঘটনা।












Click it and Unblock the Notifications