Daily News Update: ইডির দফতরে হাজিরা দিলেন অভিষেক, ভবানীভবনে গেলেন না শুভেন্দু অধিকারী
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

আজ কৌশিকী অমাবস্যা
কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। কথিত আছে, এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। মঙ্গল আরতির পর পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ।

কালিম্পঙে ধস
ফের ধস কালিম্পঙে। গত তিনদিন ধরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। আজ ভোরে ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। কালিম্পং ও সিকিমের সঙ্গে শিলিগুড়ির সড়কপথে যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন। রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে পূর্ত দফতর। এর আগে শুক্রবার রাতে কালিম্পঙের পেডং বাজারে ধসে চাপা পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের।

বাড়ছে ডেঙ্গির সংক্রমণ
উত্তর প্রদেশে বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। ইতিমধ্যেই একাধিক শিশু ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। উত্তর প্রদেশের ফিরোজাবাদে ডেঙ্গি ও ভাইরাল জ্বরে প্রায় ১০৫ জন হাসপাতালে ভর্তি রয়েছে। তাতে নতুন করে আতঙ্ক বেড়েছে।

তালিবানদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু
তালিবানদের সঙ্গে সংঘর্ষে নর্দান অ্যালায়েন্সের মুখপত্রের মৃত্যু। মারা গিয়েছেন আমরুল্লাহ সালেহর ভাইপো। আত্মগোপন করেছেন সালেহ। তালিবানদের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে আফগান ফাইটাররা।

ইডির দফতরে অভিষেক
জামনগরে ইডি দফতরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচারকাণ্ডে অভিষেককে তলব করেছে ইডি। সকাল ১১ টার কিছু আগেই তিনি পৌঁছন। গতকালই রাজধানীতে পৌঁছে যান অভিষেক। এদিন জামনগরে ইডি-র অফিসে যাওয়ার আগে তিনি বলেন,'যে কোনও তদন্তের মুখোমুখি হতে আমি প্রস্তুত।দেশের সব নাগরিককেই তদন্তে সহযোগিতা করা উচিত।' সাড়ে এগারোটা থেকে অভিষেকের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে।

সিআইডি হাজিরা এড়ালেন শুভেন্দু
সিআইডি-র সমন নিয়ে এখনই পদক্ষেপ প্রয়োজন নেই শুভেন্দু অধিকারীর',মৌখিক নির্দেশে জানাল হাইকোর্ট।দুপুর ২ টোয় পরবর্তী শুনানি। হাইকোর্ট জানিয়েছে, 'প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে সঠিক সময়ে'। হাজিরা দিলেন শুভেন্দু অধিকারী। ভবানীভবনে গেলেন না শুভেন্দু অধিকারী। দিনভর টানা কর্মসূচি থাকায় যাচ্ছেন না শুভেন্দু।ইমেল মারফত জানালেন শুভেন্দু। ফের শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠানো হবে, খবর সিআইডি সূত্রে খবর।

মেডিকেল কলেজে আগুন
সাতসকালে কলকাতা মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড। বেলা ১১ টা বেজে ১৫ মিনিট নাগাদ অ্যাকাডেমিক বিল্ডিং থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্বরে। দমকলের ২ টি ইঞ্জিনের তৎপরতায় আয়ত্তে আসে পরিস্থিতি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি মেশিনে শটসার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড।

ভবানীপুরের নির্বাচনে বিজ্ঞপ্তি জারি
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবরের আগে সম্পূর্ণ করতে হবে নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর থেকে লাগু হয়েছে নির্বাচনী আচরণবিধি। সেই অনুসারে যেসব কেন্দ্রে নির্বাচন কিংবা উপনির্বাচন হচ্ছে সেখানে বন্ধ রাখতে হবে উন্নয়নমূলক কাজ। কোনও কাজের যদি ওয়ার্ক অর্ডার হয়ে গিয়ে থাকে, কিন্তু কাজ শুরু না হয়, তাহলে সেখানেও কাজ শুরু করা যাবে না।

অভিষেককে নিশানা দিলীপ ঘোষের
নিজেকে নির্দোষ প্রমাণ করুন। সঙ্গীরা ধরা পড়েছেন, তাই ওঁকেও ডেকে পাঠানো হয়েছে। বদলা নিতেই সিআইডি-কে দিয়ে ডাকা হয়েছে শুভেন্দু অধিকারীকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলব প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।

বকখালিতে বিরল প্রজাতির প্রাণী
জাতীয় বিশাল আকৃতির সামুদ্রিক প্রাণী উদ্ধারকে কেন্দ্র করে সাতসকালে তোলপাড় বকখালির হরিপুর। খবর পেয়েই তিমি প্রজাতির প্রাণীটিকে দেখতে কালিস্তান নদীর চরে ভিড় করেন স্থানীয়রা। ইতিমধ্যেই বনদপ্তরের আধিকারিকরা প্রাণীটিকে উদ্ধার করছে












Click it and Unblock the Notifications