Daily News Update: তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের, দিনভরের নিউজ আপডেট বাংলা ওয়ানইন্ডিয়ায়
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের
অনেক বিতর্ক ও দীর্ঘ টালবাহানার পর রাজ্যের দুটি কেন্দ্রে স্থগিত থাকা সাধারণ নির্বাচন ও উপনির্বাচন ঘোষণা হয়েছে শনিবার। নির্বাচন কমিশনের এই ঘোষণার পরই ভবানীপুরে প্রচার শুরু করে দিয়েছিল তৃণমূল। ব্যানার, পোস্টার, হোর্ডিং, দোওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিল রবিবার। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে আগে থেকেই প্রার্থী নাম চূড়ান্ত ছিল। সামশেরগঞ্জে ও জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী যথাক্রমে আমিরুল ইসলাম ও জাকির হোসেন। ভবানীপুরে প্রত্যাশামতো মমতা বন্দ্যোপাধ্যায়।

উপনির্বাচনে ভোটকর্মীদের ভ্যাকসিন নিয়ে কড়াকড়ি
রাজ্যে করোনা আবহে ১ কেন্দ্রে উপনির্বাচন এবং দুই কেন্দ্রে নির্বাচন করানো হচ্ছে। যেখানে ভ্যাকসিন নিয়ে কড়াকড়ি মনোভাব নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যাঁরা যুক্ত থাকবেন, তাঁদের সবাইকে ভ্যাকসিনের দুটি ডোজ অবশ্যই নিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। যাঁদের দ্বিতীয় ডোজের সময় আসেনি, তাঁদের আরটিপিসিআর মাস্ট।

ইডির মুখোমুখি হতে দিল্লিতে অভিষেক
গত মাসের শেষের দিকে ইডির তরফে কয়লা কাণ্ডে হাজিরা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee) দিল্লিতে তলব করা হয়েছিল। বলা হয়েছিল ৬ সেপ্টেম্বর হাজিরা দিতে হবে। সেই মতো ৫ সেপ্টেম্বর রবিবার দিল্লিতে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)।

তালিবানি হানায় বিধ্বস্ত আফগানিস্তান
একদিকে যখন তালিবানি হানায় বিধ্বস্ত আফগানিস্তান, তখন আত্মঘাতী হানায় ফের কেঁপে উঠল পাকিস্তানের মাটি।আফগানিস্তানের লাগোয়া পাকিস্তানের বালুচিস্তান সীমান্ত এলাকায় একটি সেনাচৌকিতে আত্মঘাতী হামলায় তিন সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় মৃত্যু হল কমপক্ষে তিন আধা-সামরিক বাহিনীর জওয়ানের। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

দলত্যাগের জল্পনা রায়গঞ্জের বিজেপি বিধায়কের মন্তব্যে
দল ছেড়েছেন কালিয়াগঞ্জের বিজেপি (bjp) বিধায়ক সৌমেন রায়। আরও বিজেপি যে বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তা জানিয়েছিলেন তৃণমূল (trinamool congress) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন সেই জল্পনাই জোরদার হল রায়গঞ্জের বিজেপি বিধায়কের মন্তব্যে। কৃষ্ণ কল্যাণী (krishna kalyani) এদিন জানিয়েছেন, উত্তর দিনাজপুর (north dinakpur) জেলা বিজেপির কোনও কর্মসূচিতেই তিনি আর যাবেন না।

রবি শাস্ত্রী করোনা আক্রান্ত
ওভাল টেস্ট চলাকালীন ভারতীয় শিবিরে হঠাৎ উদ্বেগ আর উৎকণ্ঠা। গতকাল ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রীর ল্যাটেরাল ফ্লো টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তাতেই ওভাল টেস্টের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দেয়। যদিও টেস্টের চতুর্থ দিন খেলতে নামার আগে ভারতীয় দলের সব ক্রিকেটারের দুবার ল্যাটেরাল ফ্লো টেস্ট পরীক্ষা হয়। তাতে কারও রিপোর্ট পজিটিভ না আসায় কিছুটা স্বস্তি মেলে।

কড়া শাস্তির মুখে রাহুল
ওভালে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতে থাকা চতুর্থ টেস্টে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তৃতীয় দিনে ওপেনার রোহিত শর্মার শতরান ও চেতেশ্বর পূজারা লড়াকু অর্ধশতরানের সৌজন্যে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া। যদিও চতুর্থ দিনের গতি-প্রকৃতি ম্যাচের ফলাফল নির্ণায়ক হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেসবের মধ্যেই ব্যাটসম্যান কেএল রাহুলের শাস্তি সেই পরিবেশকে কিছুটা হলেও গম্ভীর করেছে। ওভাল টেস্টের তৃতীয় দিনে নিজের আউট নিয়ে আম্পায়ারের সঙ্গে মতবিরোধে জড়িয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে বড় অঙ্কের আর্থিক জরিমানার কবলে পড়লেন টিম ইন্ডিয়ার ওপেনার।

কংগ্রেস প্রভূত সাফল্য পেল রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে
গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার কংগ্রেস প্রভূত সাফল্য পেল রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে। অশোক গেহলট-শচীন পাইলটের অম্ল-মধুর সম্পর্ক সত্ত্বেও বিজেপিকে পিছনে ফেলে এই সাফল্য স্বস্তি দিল কংগ্রেসকে। বিজেপির থেকে অনেক বেশি পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করে অগ্রগতির ধারা বজায় রাখল অশোক গেহলট ও শচীন পাইলটের কংগ্রেস।

প্যারালিম্পিকে ইতিহাস গড়ল ভারত
টোকিও প্যারালিম্পিকে ইতিহাস গড়ল ভারত। এবারই সবচেয়ে বেশি পদক এল ভারতের ঝুলিতে। ১৯টি। অল্পের জন্য কয়েকটি হাতছাড়া হয়েছে। ১৯৬৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারত যেখানে প্যারালিম্পিক থেকে মোট ১২টি পদক জিতেছিল, সেখানে এবারই ভারত দখল করল ১৯টি পদক। এমনকী শেষ দিনেও ভারতের ঘরে এল সোনা ও রুপো।

টোকিও প্যারালিম্পিকে আরও একটি সোনা
টোকিও প্যারালিম্পিকে এসএইচ সিক্স ব্যাডমিন্টনে সোনা জিতলেন কৃষ্ণ নাগর। টোকিও প্যারালিম্পিকের ব্যাডমিন্টনে এটি ভারতের দ্বিতীয় সোনা। মোট পদকের সংখ্যা বেড়ে হল ১৯, যার মধ্যে ৫টি সোনা। ফাইনালে তিনি হারালেন হংকংয়ের প্রতিপক্ষকে। প্রথম গেমটি কৃষ্ণ জেতেন ২১-১৭ ব্যবধানে। যদিও পরের গেম ২১-১৬ ব্যবধানে জিতে নেন চু মান কাই। নির্ণায়ক তৃতীয় গেম ২১-১৭ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করেন কৃষ্ণ।

করোনা আপডেট দেশে
করোনা ভাইরাসের জেরে ফের একবার দেশের আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের উপরে রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ভারতে ৪২,৭৬৬ জন হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের ঘটনায় সক্রিয় আক্রান্ত ৪,১০,০৪৮ জন হয়েছে। সেই জায়গা থেকে ফের একবার কেরল নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে। যদিও শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা নেমে গিয়েছে ৩০ হাজারের নিচে।

এক রাতেই ৭০০ জঙ্গি নিকেশ, পঞ্জশিরে বেকায়দায় তালিবানরা
পঞ্জশিরে ফের বেকায়দায় পড়ল তালিবানরা। নর্দান অ্যালায়েন্সের প্রত্যাঘাতে এক রাতেই ৭০০ জঙ্গি নিকেশের খবর মিলল। তালিবান-বিরোধী গোষ্ঠী কিছুতেই পঞ্জশিরের দখল হারাতে চায় না। তাঁরা মরণপণ সংগ্রম চালিয়ে যাচ্ছে। মাসুদ বাহিনীর নেতৃত্বে তালিবানদের প্রতিরোধ করছে বীরের মতো।

প্যারালিম্পিকে পদক আইএএস অফিসারের
দেশের প্রথম আইএএস অফিসার হয়ে প্যারালিম্পিকে পদক জিতলেন সুহাস যথীরাজ। ব্যাডমিন্টন ফাইনালে তিনি বিশ্বচ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাইয়ের বিরুদ্ধে ভালো লড়াই চালিয়েও হেরে যান, জেতেন রুপো। কর্নাটকে জন্ম সুহাসের। তিনি বর্তমানে নয়ডার গৌতম বুদ্ধ নগরের জেলাশাসকের পদে কর্মরত। দারুণভাবে সামলেছেন কোভিড পরিস্থিতি। আর আজ তিনি জিতলেন ঐতিহাসিক রুপো।

আবহাওয়ার পূর্বাভাস একনজরে
ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তির বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর। আগেই জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের তিন জেলায় অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপের যে রেখা তৈরি হয়েছে, সেটি ঘনীভূত হতে শুরু করতেই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকেই অঝোর বর্ষণের আশঙ্কা রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। একনজরে দেখা যাক, আবহাওয়ার পূর্বাভাস কী বলছে।

কৃষকদের বড়সড় প্রতিবাদ মিছিল
গত ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে কৃষকদের প্রবল প্রতিবাদ দেশের ৩ টি কৃষি আইন নিয়ে। ২০২১ সালর শুরুর দিকে অই আন্দোলনের তীব্রতা দেখা যায় দিল্লি সীমান্তের বিভিন্ন এলাকায়। পরবর্তীকালে করোনা পরিস্থিতির মাঝে দ্বিতীয় ঢেউয়ের সময়ে তা সেভাবে জোরদার না হলেও, এবার ফের একবার এই আন্দোলন বড়সড় ভূমিকা নিতে চলেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। আজ ৫ সেপ্টেম্বর কৃষকদের একটি বড়সড় প্রতিবাদ মিছিল এদিন মুজাফ্ফরনগরে ফের আন্দোলনে সামিল হবে। আর এই মিছইলে যোগ দিতে হাজার হাজার কৃষক এদিন জমায়েত করতে আসছেন।
-
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব











Click it and Unblock the Notifications