Daily News Update: অলিম্পিকে পিভি সিন্ধুর দিকে তাকিয়ে গোটা দেশ

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান এক জায়গায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় খবরের আপডেট একনজরে।

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান এক জায়গায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় খবরের আপডেট একনজরে।

উত্তরে ভারী বৃষ্টি

উত্তরে ভারী বৃষ্টি

উত্তর ও মধ্য ভারতে আগামী চারদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

জজ মৃত্যু

জজ মৃত্যু

ধানবাদে বিচারকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করল খোদ ঝাড়খণ্ড সরকার।

লাদাখ ইস্যু

লাদাখ ইস্যু

লাদাখ হট স্প্রিং ও গোগরা ফ্রিকশন পয়েন্ট থেকে দ্রুত সরে যাক চিন সেনা, ১২তম রাউন্ডের বৈঠকে স্পষ্ট বার্তা দিয়ে চাপ ভারতের।

মহারাষ্ট্রে জিকা ভাইরাস

মহারাষ্ট্রে জিকা ভাইরাস

মহারাষ্ট্রে প্রথম জিকা ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে পুনেয়। একজন জিকা ভাইরাস পজিটিভ হয়েছেন।

রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত বাবুলের

রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত বাবুলের

গত দুদিন বিজেপির হয়ে কোনও পোস্ট তিনি করেননি। এরপর এদিন ফেসবুক (facebook) পোস্ট করে রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত জোরাল করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি (bjp) সাংসদ বাবুল সুপ্রিয় (babul supriyo)। একটি ফেসবুক পোস্টেই তিনি বারবার 'চললাম' কথাটি উল্লেখ করেছেন। বলেছেন Alvida.

কাশ্মীরে সেনাবাহিনীর বড় সাফল্য

কাশ্মীরে সেনাবাহিনীর বড় সাফল্য

কাশ্মীরে সেনাবাহিনীর বড় সাফল্য। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে জঈশ-ই-মহম্মদ জঙ্গী এবং পুলওয়ামা হামলার মূল চক্রী মহম্মদ ইসমাল আলভি। জঈশ প্রধান মাসুদ আজহারের পরিবারের লোক ইসমাল। গুলির লড়াইয়ে ইসমাল ছাড়াও আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছে। ২০১৯ সালে পুলওয়ামা হামলার মূল চক্রী ছিল এই ইসমাল। এমনই জানিয়েছে কাশ্মীর পুলিশ।

হার পিভি সিন্ধুর

হার পিভি সিন্ধুর

চাইনিজ তাইপেইয়ের তাই জু-র কাছে স্ট্রেট সেটে হার ভারতের পিভি সিন্ধুর। তাই জু জিতলেন ২১-১৮, ২১-১২ ব্যবধানে। এর ফলে টোকিও অলিম্পিকে সিন্ধুর রুপো বা সোনা জয়ের স্বপ্নে ইতি ঘটল। তবে তিনি ব্রোঞ্জ মেডেল এখনও পেতে পারেন।

বিষমদ কাণ্ডে দোষী সাব্যস্ত খোঁড়া বাদশা

বিষমদ কাণ্ডে দোষী সাব্যস্ত খোঁড়া বাদশা

সংগ্রামপুর বিষমদ কাণ্ডে দোষী সাব্যস্ত খোঁড়া বাদশা। আলিপুর দায়রা আদালত এদিন তাঁকে দোষী সাব্যস্ত করেছে। সোমবার এই মামলার রায় ঘোষণা করা হবে। তবে বিচারক এই মামলায় উপযুক্ত প্রমাণের অভাবে সাতজনকে বেকসুর খালাস করে দিয়েছেন।

নতুন আইপিএস অফিসারদের বার্তা মোদীর

নতুন আইপিএস অফিসারদের বার্তা মোদীর

দেশে উন্নতর পরিষেবা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে চলেছে পুলস সার্ভিস। পুলিশ প্রশিক্ষণের পরিকাঠামোও যথেষ্ট উন্নত হয়েছে গত কয়েক বছরে। আইপিএস অফিসারদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার বল্লভভাই স্টেডিয়ামে আয়োজিত পুলিশের আনুষ্ঠানে ভার্চুয়াল বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিস সার্ভিসের নিরলস কর্মযজ্ঞেকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

বিজেপিকে মিছিলের অনুমতি দিল না পুলিশ

বিজেপিকে মিছিলের অনুমতি দিল না পুলিশ

রবিবার কলকাতার নেতাজি মূর্তি থেকে শ্যামাপ্রসাদের মূর্তি পর্যন্ত মিছিলের অনুমতি বিজেপিকে দিল না পুলিশ। এই মিছিলে থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের। কলকাতা পুলিশের তরফে ইমেল করে বিজেপিকে জানানো হয়েছে ১৪৪ ধারা জারি থাকার পাশাপাশি মহামারীর নিয়মও লাগু রয়েছে। তাই মহামারী আইন না মানলে সেই আইনে মামলা করা হবে।

খুলে গেল কালীঘাটের গর্ভগৃহ

খুলে গেল কালীঘাটের গর্ভগৃহ

এদিন সকাল ছটা থেকে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে সর্ব সাধারণের জন্য। সকাল ছটা থেকে বেলা ১২টা এবং বিকেল ৪ টে থেকে সন্ধে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকবে। তবে তার মধ্যে কড়াভাবে কোভিড বিধি মেনে চলার নির্দেশিকাও দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। পুজো দেওয়াকে কেন্দ্র করে যাতে মন্দির চত্বরে যাতে ভিড় না হয়, সেবিষয়টিকে দেখতেও নির্দেশ দেওয়া হয়েছে মন্দির কমিটিকে।

আক্রান্ত কমলেও বাড়ল মৃত্যু সংখ্যা

আক্রান্ত কমলেও বাড়ল মৃত্যু সংখ্যা

৪৪ হাজার থেকে নেমে ৪১ হাজার। গতকালের চেয়ে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে সামান্য পতন ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১,৬৪৯ জন। কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা ৪০ হাজার থেকে নেমে ৩০ হাজারের ঘরে দাঁড়িয়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। বেড়েছে দৈনিক করোনা মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ৫৯৩ জন।

 মানিকতলা ইএসআই হাসপাতালে ধুন্ধুমার

মানিকতলা ইএসআই হাসপাতালে ধুন্ধুমার

ভ্যাকসিন নিয়ে মানিকতলার ইএসআই হাসপাতালে ধুন্ধুমার। ভ্যাকসিনের জন্য রাত থেকেই দীর্ঘলাইন। কুপন না পাওয়ার অভিযোগকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। লাইনে কোভিড দূরত্ব বিধি না মানার অভিযোগ।

অলিম্পিকে আশা শেষ বক্সিং ও তিরন্দাজিতে

অলিম্পিকে আশা শেষ বক্সিং ও তিরন্দাজিতে

টোকিও অলিম্পিকে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়ে পুরুষদের বক্সিংএ আশা শেষ করলেন অমিত পানঘাল। তিনি ১-৪-এ হেরেছেন। অন্যদিকে তিরন্দাজিতে প্রি কোয়ার্টার ফাইনালে হেরেছেন ভারতের অতনু দাস। ৬-৪-এ হেরে গিয়েছেন তিনি। এর ফলে এবারের অলিম্পিকে তিরন্দাজিতে ভারতের আশা শেষ হয়েছে।

 আবহাওয়ার সতর্কবার্তা

আবহাওয়ার সতর্কবার্তা

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলির জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।

ভুয়ো আইপিএস মামলায় চাঞ্চল্যকর তথ্য

ভুয়ো আইপিএস মামলায় চাঞ্চল্যকর তথ্য

ভুয়ো আইপিএস রাজর্ষি ভট্টাচার্যের বাড়ি থেকে রিভলবার উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এইকাণ্ডে পার্কস্ট্রিট থানার এক এএসআই এবং এক কনস্টডেবলকে জেরা করেছেন তদন্তকারীরা। ভাল পোস্টিং দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাখা হয়েছিল তাঁদের।

রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা বাঙালি মমতা

রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা বাঙালি মমতা

বুধবার জাগো বাংলায় উত্তর সম্পাদকীয়তে অজন্তা বিশ্বাসের লেখার প্রথম কিস্তি প্রকাশের পরেই জল্পনা তীব্র হয়েছিল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কী চোখে দেখেন তা নিয়ে প্রশ্ন ছিল অনেকে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সিপিএম-এর বিরুদ্ধে হলেও, তৎকালীন একটা বড় সময়ে সিপিএম-এর রাজ্য সম্পাদক ছিলেন তাঁরই বাবা অনিল বিশ্বাস। আর অনেকেই মনে করে যদি অনিল বিশ্বাসের অকাল প্রয়াণ না হত, তাহলে ২০০৬ সালে বামেরা ক্ষমতায় আসার পরে একের পর এক সিঙ্গুর-নন্দীগ্রামের মতো ঘটনাও ঘটত না। সেই অনিল বিশ্বাসের কন্যা তাঁর লেখায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী এবং দননেত্রী বলে উল্লেখ করেছেন। পাশাপাশি বাংলার রাজনীতির ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যতম সেরা নারী বলেও উল্লেখ করেছেন। পাশাপাশি অগ্নিকন্যা, দিদি, ঘরের মেয়ের মতো বিশেষণও প্রয়োগ করেছেন তিনি। কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের কথাও উল্লেখ করেছেন তিনি।

সিন্ধুর ব্রোঞ্জ মেডেল ম্যাচে নজর সকলের

সিন্ধুর ব্রোঞ্জ মেডেল ম্যাচে নজর সকলের

মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে হেরে গিয়েছেন। ফলে ১৩০ কোটির আশাভঙ্গের পর পি ভি সিন্ধুও হতাশ। তারইমধ্যে রবিবার দেশকে একটি পদক এনে দেওয়ার জন্য পুরো চেষ্টা করবেন বলে জানালেন ভারতীয় তারকা। আপাতত তাঁর ব্রেঞ্জ মেডেল নিয়েই আশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+