Daily News Update: আফগানিস্তান ইস্যুতে কোন পথে ভারত? সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

আফগানিস্তান ইস্যুতে সর্বদল বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর
পুরো আফগানিস্তান এখন তালিবানদের দখলে। খুব শীঘ্র সে দেশে সরকারও গঠন করবে তাঁরা। এই অবস্থায় ইতিমধ্যে একাধিক দেশ তালিবানদেরকে সমর্থন জানিয়েছে। এই অবস্থায় এখনও পর্যন্ত ভারতের তরফে কোনও মন্তব্য করা হয়নি। এক্ষেত্রে ভারতের স্টেড পয়েন্ট কি হবে তা ঠিক করতে সর্বদল বৈঠকের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী ২৬ অগস্ট এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

বেহালাতে চলল গুলি
রবিবার মধ্যরাতে বেহালাতে এক তৃণমূল কর্মীকে টার্গেট করে চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।

মোদী-নীতিশ জাতভিত্তিক সুমারি নিয়ে আলোচনা
রাজ্যের বিরোধী নেতা তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) সঙ্গে গৈঠক করলেন বিহারের (bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (nitish kumar) । রাজ্যের ১১ টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এদিনের বৈঠকে হাজির ছিলেন। জাত ভিত্তিক সুমারির (caste census) দাবি নিয়ে এদিন আলোচনা হয়েছে। পরে নীতীশ কুমার জানিয়েছেন, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী মোদী।

শুভেন্দু অধিকারীকে গো ব্যাকস্লোগান
পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান। শুভেন্দুর কনভয়ের পিছনে থাকা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোটের আগে বিজেপিতে যোগ দেন পাঁশকুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কাউন্সিলরকে মারধরের অভিযোগ ওঠে। আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে যান শুভেন্দু অধিকারী। পরে বিরোধী দলনেতা বলেন, 'তালিবান শাসন চলছে'। এদিকে বিজেপি নেতার বাড়ি থেকে বেরোতেই শুভেন্দুকে গো ব্যাক স্লোগান।

আফগানিস্তান থেকে ফিরলেন ২ বাঙালি
বায়ুসেনার বিমানে কলকাতায় ফিরলেন আফগানিস্তানে আটকে থাকা ২ বাঙালি। ফিরলেন নিমতার বাসিন্দা তমাল ভট্টাচার্য এবং লেক ভিউয়ের বাসিন্দা স্মরজিৎ মুখোপাধ্যায়। আফগানিস্তানে একটি আন্তর্জাতিক স্কুলে শিক্ষকতা করতে গিয়ে সেদেশে আটকে পড়েছিলেন তমাল ভট্টাচার্য।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উলটো দিকে বৃষ্টি দাপট দেখাতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আকাশে কিছুক্ষণের জন্য মেঘ জমা হলে, কয়েক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।

ট্রেনে বন্ধ হকারি
ট্রেনে হকারির করা যাবে না। আরপিএফ-এর নয়া নির্দেশিকায় সোমবার থেকে ট্রেনে বন্ধ হকারি। এবার হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রেল পুলিশ। হাওড়া বিভাগের স্টাফ স্পেশাল লোকাল ট্রেনে বিনা অনুমোদিত হকাররা ট্রেনে উঠলে কঠোরভাবে কাজ ব্যবস্থা নেবে রেল পুলিশ। কড়া নির্দেশে বিপাকে হকাররা।












Click it and Unblock the Notifications