Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Daily News Update: পঞ্জশির দখলে ফের ব্যর্থ তালিবানরা

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

 পঞ্জশির দখলে ফের ব্যর্থ তালিবানরা

পঞ্জশির দখলে ফের ব্যর্থ তালিবানরা

পঞ্জশির দখলে ফের ব্যর্থ তালিবানরা। তারা সেখানকার যোদ্ধাদের আত্মসমর্পণ করতে হুঁশিয়ারিও দিয়েছিল। যদিও পরবর্তী সময়ে স্থানীয় প্রতিরোধ বাহিনীর হাতে পরাস্ত হয় তালিবানরা।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে ফের আজিজুল্লাহ ফজলি

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে ফের আজিজুল্লাহ ফজলি

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান পদে ফের বসানো হল আজিজুল্লাহ ফজলিকে। তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর ক্রিকেট বোর্ডে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। ফজলি এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই অবধি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব সামলেছেন। আতিফ মশালের পদত্যাগের পর তিনি এসিবি-র চেয়ারম্যান হয়েছিলেন। ২০১৯-এ ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতার পর ফজিলের স্থলাভিষিক্ত হয়েছিলেন ফারহান ইউসুফজাই।

অনীতের নতুন দল পাহাড়ে

অনীতের নতুন দল পাহাড়ে

বিমল গুরুং-রোশন গিরি পরবর্তী অধ্যায়ে দার্জিলিং তথা পাহাড়ের রাশ ছিল বিনয় তামাং ও অনীত থাপার হাতে। একুশের বিধানসভা নির্বাচনের পর বিনয় তামাং হঠাৎই গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে দেন। তারপর বিনয় তামাংয়ের সঙ্গী অনীত থাপাও গোর্খা জনমুক্তি মোর্চা ছাড়লেন। শুধু মোর্চা ছেড়েই ক্ষান্ত থাকলেন না তিনি। তিনি গড়লেন নতুন দলও।

তালিবানদের সমর্থন পাক বিদেশমন্ত্রীর!

তালিবানদের সমর্থন পাক বিদেশমন্ত্রীর!

দেশ দখল করার পর একের পর এক ফতোয়া জারী করে আফগানিস্তানের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে তালিবান। বিশ্বের প্রথম দেশ হিসেবে তালিবানের এই অত্যাচার ও ক্ষমতা দখলকে সমর্থন জানিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী তালিবানের এই আফগানিস্তান দখলকে 'স্বাধীনতা যুদ্ধ'-এর আখ্যা দিয়েছিলেন। এবার তালিবানের কারণে যুদ্ধ পরিস্থিতিতে থাকা আফগানিস্তানে নিজেদের বিদেশমন্ত্রীকে পাঠাচ্ছে পাকিস্তান।

করোনার গ্রাফ নিম্নমুখী থাকলেও আতঙ্ক ডেল্টার

করোনার গ্রাফ নিম্নমুখী থাকলেও আতঙ্ক ডেল্টার

করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত ৩০, ৯৪৮ জন। প্রসঙ্গত, ডেল্টা স্ট্রেইনের প্রবল দাপটের মধ্যে দেশে করোনার তৃতীয় স্রোত নিয়ে রয়েছে প্রবল আতঙ্ক। এই স্রোত অগাস্টের শেষ থেকেই ভারতে আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল বলে বহু আগেই জানিয়েছে বিভিন্ন গবেষণার রিপোর্ট। এই অবস্থায় গত কয়েকদিনে যেভাবে ওঠানামা করছে করোনার গ্রাফ তাতে কিছুটা স্বস্তি ফিরলেও, সামনে উৎসবের মরশুম ঘিরে উদ্বেগ রয়ে গিয়েছে।

তালিবান ভয়ে মৃত ৭ আফগান

তালিবান ভয়ে মৃত ৭ আফগান

তালিবানের ভয় যেন মৃত্যুও পেরিয়ে যাচ্ছে৷ তালিবানের ভয়ে আমেরিকার বায়ু সেনার বিমানে ঝুলে পালাতে গিয়ে মাঝ আকাশ থেকে পড়ে মৃত্যু হয় দুই ভাইয়ের৷ সে দৃশ্যের ভয়ঙ্কর স্মৃতি মানুষের মনে স্পষ্ট। এবার ব্রিটিশ সেনাবাহিনীর পাঠানো বার্তায় জানা গেল রবিবার আফগানিস্তান ছাড়ার হুড়োহুড়িতে ভিড়ে কাবুল বিমানবন্দরের সামনে মারা গিয়েছেন সাতজন। যদিও তালিবানের গুলির আঘাতে নাকি ভিড়ে পদপৃষ্ট হয়ে, কিভাবে এরা মারা গেলেন তা জানা যায়নি এখনও৷

দিনে দুটি বিমান, ভারতীয়দের ফেরাতে ব্যবস্থা

দিনে দুটি বিমান, ভারতীয়দের ফেরাতে ব্যবস্থা

আরও ৩০০ ভারতীয়কে আফগানিস্তান থেকে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে। এদিনই তাঁদের ফেরানোর পরিকল্পনা করা হয়েছে। দিনে দুটি করে বিমানের ব্যবস্থা করা হয়েছে।

বিষ্ণুপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার

বিষ্ণুপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার

আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার হলেন বিষ্ণুপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

রেকর্ড বৃষ্টি দিল্লিতে, বাংলার কী অবস্থা

রেকর্ড বৃষ্টি দিল্লিতে, বাংলার কী অবস্থা

১৩৮.৮ মিলিমিটার বর্ষণের পর রাজধানী দিল্লি কার্যত জল থৈথৈ পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে। এমন অবস্থায় গোটা রাজধানী জুড়ে জারি হয়েছে কমলা সতর্কতা। গত ১৩ বছরে এমন বর্ষণ দেখেনি দিল্লি। এদিকে, বাংলার বুকেও গত কয়েক দিনের বর্ষণে একটু হলেও মুক্তি দিয়েছে ভ্যাপসা গরমের প্রভাব। ফলে স্বস্তির বর্ষণ তিলে তিলে উপভোগ করতে পেরেছে বাংলা। দেখে নেওয়া যাক আবহাওয়ার রিপোর্টে পশ্চিমবঙ্গ সহ বাংলার বিভিন্ন জায়গার পরিস্থিতি।

৩০০ জনের দেশে ফেরার অপেক্ষা

৩০০ জনের দেশে ফেরার অপেক্ষা

কার্যত অরাজকতার শেষ নাম আপাতত তালিবানি শাসনের আফগানিস্তান। সেদেশে প্রবলহারে আফগানি অপশাসন চরম আকার নিয়েছে। গত রবিবার কাবুল পতনের পর এক সপ্তাহ কেটে গিয়েছে। আর তার হাত ধরে প্রবল হারে দমন পীড়ন শুরু হয়েছে সেদেশে। এই অবস্থায় ভারতীয় দূতাবাসেও তাণ্ডব চালাতে ছাড়েনি তালিবান। এদিকে, ভারত সাফ জানিয়েছে, সেদেশ থেকে যে ভারতীয়রা দেশে ফিরতে আগ্রহী, তাঁদের নিয়ে আসাই আপাতত দিল্লির ফোকাস। সেই মতো ভারতীয় বায়ুসেনার বিমান ইতিমধ্যেই দেশে ৮৭ জনকে নিয়ে এসেছে। এদিন আরও ৩০০ জনের দেশে ফেরার অপেক্ষা।

তালিবানদের বন্ধু রাশিয়া

তালিবানদের বন্ধু রাশিয়া

আফগান রাজধানী কাবুল এখন আগের চেয়ে অনেক নিরাপদ।রুশ কূটনীতিকরা কাবুলের নতুন শাসকদের 'সাধারণ মানুষ' হিসেবে বর্ণনা করেছেন এবং তাঁদের হাতে আফগানিস্তান নিরাপদ বলে যুক্তি দেখিয়েছেন।প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, আফগানিস্তানের ওপর তালিবানের নিয়ন্ত্রণ কায়েম হচ্ছে। এটাহচ্ছে বাস্তবতা মেনে।

কংগ্রেস সভাপতির পদত্যাগপত্র প্রত্যাহার

কংগ্রেস সভাপতির পদত্যাগপত্র প্রত্যাহার

কংগ্রেসের ত্রিপুরা ইউনিটের প্রধান পীযুষকান্তি বিশ্বাস দল ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগপত্র প্রত্যাহার করলেন। কংগ্রেস হাইকম্যান্ডের ফোনের পর তিনি পদত্যাগপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তাঁর এই সিদ্ধান্তের ফলে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে ফের সমীকরণ পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হল। আর কংগ্রেস সভাপতির পদে ইস্তফা পত্র প্রত্যাহার করার পর তিনি তৃণমূল নিয়েও তাৎপর্যপূর্ণ বিবৃতি দিলেন।

জি-৭-এর বৈঠকে আফগানিস্তান নিয়ে আলোচনা

জি-৭-এর বৈঠকে আফগানিস্তান নিয়ে আলোচনা

মঙ্গলবার জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এদিন এমনটাই জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বঙ্গোপসাগরে ফের এক ঘূর্ণাবর্ত

বঙ্গোপসাগরে ফের এক ঘূর্ণাবর্ত

এদিন সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ কার্যত পরিষ্কার। তবে উত্তরবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি জারি রয়েছে। সঙ্গে অস্বস্তিকর গরম বেড়েছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে মঙ্গলবার ২৪ অগাস্ট নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

আফগানিস্তান থেকে যাঁরা আসছেন, তাঁদের ফ্রি পোলিও ভ্যাকসিন

আফগানিস্তান থেকে যাঁরা আসছেন, তাঁদের ফ্রি পোলিও ভ্যাকসিন

আফগানিস্তান থেকে যাঁরা আসছেন, তাঁদের ফ্রি পোলিও ভ্যাকসিন দেওয়া হবে। এদিন এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+