Daily News Update: রাজ্যে সামান্য কমল করোনা ভাইরাসের সংক্রমণ
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

মৃতের সংখ্যা বেড়ে ৯০
আফগানিস্তােনর বিমানবন্দরে ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯০ হয়ে গিয়েছে। বিস্ফোরণের দায় নিয়েছে আইএস জঙ্গি সংগঠন। আইএস খোরাসান গোষ্ঠীই হামলা চালিয়েছে বলে খবর। জঙ্গি হামলায় ১৩ জন মার্কিন সেনারও মৃত্যু হয়েছে। তালিবানদের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে। ইতিমধ্যেই কাবুল বিমানবন্দরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

পার্টি অফিসে বোমাবাজি
দুয়ারে সরকারের ফর্ম ফিল আপের সময় কামারহাটি ফাঁড়ির কাছে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি। আহত হয়েছেন ৬ জন। গতকাল রাতে তৃণমূল কার্যালয়ে দুয়ারে সরকার প্রকল্পের ফর্ম ফিল আপের কাজ চলছিল। অভিযোগ, ৭-৮ জন দুষ্কৃতী পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে। পালানোর সময় গুলি চালায়। কামারহাটির ৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, দলের একটা অংশের মদতে হামলা হয়। এই নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারী বৃষ্টির সম্ভাবনা
শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ। উত্তরবঙ্গের জেলা গুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। দুএক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা ক্রমশ দক্ষিণে দিকে সরছে। বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে। দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়।

আফগানিস্তানে খেলাধুলা নিয়ে চিন্তায় ক্রীড়াবিদরা
আফগানিস্তান তালিবানরা দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত। খেলাধুলোর ভবিষ্যৎ কী হবে তা নিয়েও রয়েছে চিন্তা। তালিবানরা আফগানিস্তান দখলের পরই দেশের নাম বদলে করেছে আফগানিস্তান ইসলামি আমিরাত। দেশজুড়ে সঙ্কটের মধ্যে দুই প্যারা অ্যাথলিট সরে দাঁড়াতে বাধ্য হন টোকিও প্যারালিম্পিক্স থেকে। অবশেষে তাঁদের নিয়ে দুশ্চিন্তাও কাটল।

তৃণমূলে যোগ
তৃণমূলে যোগ দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার দুই বহিষ্কৃত নেতা-নেত্রী। বৃহস্পতিবার ঘাসফুল শিবিরে যোগ দেন বিজেপির মহিলা মোর্চার বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভানেত্রী উত্তরা বাউড়ি ও বিজেপির কিষাণ মোর্চার বহিষ্কৃত জেলা সভাপতি বুদ্ধদেব মালো। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাণাঘাট সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষ সহ জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু ও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের আরও কয়েকজন।

উপনির্বাচন নিয়ে কটাক্ষ দিলীপের
দ্রুত উপনির্বাচনের দাবি নিয়ে ফের তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে প্রায় তাদের দাবি, রাজ্যে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আর এনিয়েই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,আমাদের রাজ্যে সমস্ত তথ্য গোপন করা হয়। এখনও সংক্রমণ বাড়ছে আমরা জানতেও পারছি না। সমস্ত কিছু ভুলে তৃণমূল উপনির্বাচন করতে চাইছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পদে টিকে যেতে পারে। মানুষ না থাকলেও চলবে ওনার পদ চাই। সমস্ত জায়গায় সরকারি লকডাউন চলছে, তার মধ্যেও কী করে উপনির্বাচনের দাবি তোলা হয়, প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি।

প্রেমের জেরে খুন
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নৃশংসভাবে খুন হলেন যুবক। প্রেমিকা, তাঁর স্বামী-সহ ৩ জনকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ির উত্তর সুকান্তনগর এলাকায় ঘটনাটি ঘটে। প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন ওই বধূ। এনিয়ে অশান্তি চলছিল স্বামীর সঙ্গে। গতকাল বাড়িতে ওই যুবককে ডেকে স্ত্রীর সামনেই হাত কেটে, চোখ উপড়ে, কুপিয়ে খুন করে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা।

ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআই
ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরে গেল সিবিআইয়র বিশেষ দল। ভোটের পর খুন হন সংগ্রাম বর নামে এক বিজেপি কর্মী। তাঁকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনার তদন্তেই আজ সিবিআই নিহতের বাড়িতে পৌঁছয়। এরআগে কাঁকুরগাছি এবং কৃষ্ণনগরেও গিয়েছিলেন তাঁরা।

পুরসভার বৈঠক
করোনা পরিস্থিতি নিয়ে ফিরহাদ হাকিমের নেতৃত্বে পুরসভার বৈঠক হল। বৈঠক শেষে তিনি মানুষকে করোনা আবহে ফর্ম নিয়ে হুড়োহুড়ি না করতে অনুরোধ করেন। একাধিক ক্যাম্প হবে বলেও আশ্বাসও দেন তিনি। এদিকে দ্রুত উপনির্বাচন করানোর দাবিতে বারবার কমিশনে যাচ্ছে তৃণমূল।

মমতাকে খুনের হুমকি
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এক অধ্যাপক। ফেসবুক কমেন্টে রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুন করার হুমকি পোস্ট করার অভিযোগে জনৈক অরিন্দম ভট্টাচার্যের নামে ইতিমধ্যেই লালবাজারে এফআইআর দায়ের হয়েছে।

অপসারিত সিধুর উপদেষ্টা
পাঞ্জাব কংগ্রেসে বিদ্রোহ বাড়ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর উপদেষ্টাকে অপসারণ করা হল। এদিকে অমরিন্দরকে অপসারণের দাবিতে সরব হয়েছিল দলেরই বিধায়করা। তাঁরা সেই অভিযোগ খারিজ করে দেন।












Click it and Unblock the Notifications