Daily News Update: ভবানীপুরে মমতার বিরুদ্ধে সিপিএম প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাস
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ভবানীপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী তিস্তা দাস বিশ্বাস
ভবানীপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী তিস্তা দাস বিশ্বাস। তিনি ৮৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। মঙ্গলবার ছয়জনের নাম দিল্লিতে পাঠানো হয়েছিল। সেখানে থেকে তিস্তা দাস বিশ্বাস নাম বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ভবানীপুরে মমতার বিরুদ্ধে সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস
ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাম প্রার্থী হচ্ছেন সিপিএম-এর শ্রীজীব বিশ্বাস। পেশায় তিনি আইনজীবী। ছাত্রাবস্থা থেকেই তিনি বাম আন্দোলনের সঙ্গে যুক্ত এবং ভবানীপুর কেন্দ্রেরই বাসিন্দা। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যুবনেতা কলতান দাশগুপ্ত এবং রাজেন্দ্র প্রসাদের নাম উঠেছিল। কিন্তু রাজ্য সম্পাদকমণ্ডলী শ্রীজীব বিশ্বাসের নামেই সিলমোহর দেয়।

রণক্ষেত্র ত্রিপুরা
সিপিএম-বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ত্রিপুরার বিভিন্ন এলাকা। সোমবার ধনপুরে সিপিএম-এর বিরুদ্ধে হামলার অভিযোগ করে এদিন আগরতলায় মিছিলের ডাক দেয় বিজেপি। সেই মিছিল থেকে সিপিএম-এর একাধিক কার্যালয়ে হামলা চালানোর পাশাপাশি গাড়িতেও আগুন দেওয়া হয় বলে অভিযোগ। আগরতলায় সংবাদ মাধ্যমের অফিসেও হামলা চালানো হয় বলে অভিযোগ। অন্যদিকে বিশালগড়ে সিপিএম পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

তালিবানি সরকারে ১০ জঙ্গি
মঙ্গলবার রাতেই আফগানিস্তানে সরকার গঠন করে ফেলেছে তালিবানরা। দেশের নতুন শাসকের নামও ঘোষণা করে ফেলেছেন তাঁরা। সরকার গঠনের পরেই যে মন্ত্রীদের তালিকা তারা প্রকাশ করেছে তার মধ্যে ১০ জন রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত জঙ্গি। আফগািনস্তানের নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল রাষ্ট্রপুঞ্জ। দেশের প্রধানমন্ত্রী হিসেবে মৌলা আকুন্দের নাম ঘোষণা করেছে তালিবানরা। কট্টরপন্থী গোঁড়া এই জঙ্গি নেতার শাসনে আফগান নারীদের পরিস্থিতি যে আরও সংকটজনক হবে তাতে কোনও সন্দেহ নেই।

কাটছে নিম্নচাপ
নিম্নচাপ সরছে বুধবারেও হালকা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরের নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপ রূপে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অবস্থান করছে। আগামী দু-তিন দিন এটি ক্রমশ উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে এগোবে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানের উপরও। মৌসুমী অক্ষরেখা জগদলপুর হয়ে নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। পর পর তিনটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনার জেরে তৃণমূল কংগ্রেসকে নিশানা দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ অভিযোগ করেছেন অর্জুন সিং মাথা নত করেননি বলে তাঁকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

কামারহাটিতে ডায়রিয়া
কামারহাটি পুরসভা এলাকায় ডায়েরিয়ার প্রকোপ। মঙ্গলবার রাত পর্যন্ত শতাধিক রোগী এসেছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত্যু হয়েছে ৩ জনের।আশঙ্কাজনক ১০ জন এখনও ভর্তি রয়েছেন হাসপাতালে।

বিজেপি প্রার্থী নাম চূড়ান্ত বিজেপির
ভবানীপুরে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে আগামিকাল। ভবানীপুর উপনির্বাচনে বিজেপির পর্যবেক্ষক অর্জুন সিং। অর্জুন সিংকে সহযোগিতায় করবেন সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। ভবানীপুরের প্রতি ওয়ার্ডে একজন করে বিজেপি বিধায়ককে দায়িত্ব দেওয়া হবে বলে খবর।

৩ ছাত্রের বহিস্কারের সিদ্ধান্তে স্থগিতাদেশ
বিশ্বভারতীতে চলা ছাত্রছাত্রীদের আন্দোলন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে, তিন বছর বহিষ্কারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পড়ুয়াদের জন্য তা অনেক বেশি শাস্তি বলে মন্তব্য করেছেন বিচারপতি। বিশ্ববিদ্যালয়ের ভিতরে বা বাইরে কোনও ধরনের আন্দোলন করা চলবে না বলে আজ জানিয়েছে হাইকোর্ট। তবে এখনই আন্দোলন তুলে নেওয়া হবে কি না, সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেননি পড়ুয়ারা। তাঁদের বক্তব্য, পঠন-পাঠনে ফিরে যাওয়া সহ তাঁদের সব দাবি এখনও মেনে নেওয়া হয়নি। তাই আন্দোলন তোলা হবে কি না, সে ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিপিএম প্রার্থী কে
ভবানীপুরে সিপিএম প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস। আলিপুর আদালতের আইনজীবী শ্রীজীব বিশ্বাস। বামফ্রন্টের বৈঠকের পরে চূড়ান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল কিন্তু কংগ্রেস জানিয়ে দিয়েছে ভবানীরপুরে তারা প্রার্থী দেবে না।

বিজেপিকে নিশানা মমতার
ভবানী পুরে প্রথম প্রচারসভা থেকেই বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডি ডেকেছে। কলকাতা থেকে মামলা কেন দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হল? ক্ষমতা থাকলে এখানে ডাকুন, কোন উদ্দেশে দিল্লিতে তলব? এরা কংগ্রেস, শরদ পাওয়ারকে এজেন্সি দেখিয়ে জব্দ করেছে। অভিষেকের বিরুদ্ধে বেআইনি কেস থাকলে প্রমাণ করুক। তোমাকে প্রমাণ করতে হবে, তুমি চোর? কলকাতা থেকে মামলা কেন দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হল? নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়ের নাম আছে, আসল চোরের নাম কী।












Click it and Unblock the Notifications