Daily News Update: বাংলায় করোনা আক্রান্ত একদিনে ৭১১ জন, তামিলনাড়ুতে বাড়ল লকডাউনের মেয়াদ
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান এক জায়গায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় খবরের আপডেট একনজরে।

তামিলনাড়ুতে লকডাউন বাড়ানো হল
আগামী ৯ অগাস্ট পর্যন্ত তামিলনাড়তে লকডাউনের মেয়াদ বাড়ানো হল। আগের যা নিয়ম ছিল তা অপরিবর্তিত রেখে লকডাউনের মেয়াদ বাড়ানো হল।

বাংলার করোনা আপডেট
পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ৭১১ জন। মারা গিয়েছেন ৫ জন। একদিনে সুস্থ হয়েছেন ৮৩৫ জন। জলপাইগুড়িতে ২ জন, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও কলকাতায় একজন করে মারা গিয়েছেন।

বেলবটম মুক্তি
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত বেলবটম মুক্তি পাবে আগামী ১৯ অগাস্ট। এমনটাই জানা গিয়েছে। এই সিনেমায় বাণী কাপুর, লারা দত্ত, হুমা কুরেশিরা অভিনয় করেছেন।

রামদেবকে নোটিস
অ্যালোপ্যাথি নিয়ে মন্তব্য করায় বাবা রামদেবকে নোটিস দিল্লি উচ্চ আদালতের। তিনটি চিকিৎসক সংগঠন রামদেবের বিরুদ্ধে মামলা করেছে।

সেনসেক্স কমল
৬৬ পয়েন্ট কমে সেনসেক্স এদিন বন্ধ হল ৫২ হাজার ৫৮৬ পয়েন্টে। নিফটি বন্ধ হয়েছে ১৫ হাজার ৭৬৩ পয়েন্টে।

করোনা ভ্যাকসিনের ডোজ
ভারতে ইতিমধ্যে ৪৫.৫ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। জানা গিয়েছে কেন্দ্রীয় সূত্রে।

প্রাইম ভিডিওতে রেকর্ড করল ফারহানের ‘তুফান’
করোনা আবহে লকডাউনে ওটিটি প্ল্যাটফর্মের রমরমা কয়েক গুণ বেড়েছে। সেই তালিকায় কিন্তু অনেকটাই এগিয়ে অ্যামাজন প্রাইম ভিডিও। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও সম্প্রতি তাদের সর্বোচ্চ স্ট্রিমিং প্রকল্পগুলির তথ্য প্রকাশ করেছে। ২০২০ সালে তাদের প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি। এ বছর অ্যামাজন প্রাইম ভিডিওতে অভিনেতা ফারহান আখতার অভিনীত ও পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার 'তুফান' মুক্তি পেয়েছে। আর মুক্তি পেয়েই বাজিমাত করে ফেলেছে। মুক্তির প্রথম সপ্তাহে এই ছবিটি সবচেয়ে বেশি বার দেখা হয়েছে অ্যামাজন প্রাইমের অন্যান্য ছবির তুলনায়।

বিপদসীমার ওপরে যমুনা
বিপদসীমার ওপর দিয়ে বইছে যমুনা নদী। দিল্লিতে জারি করা হয়েছে সতর্কতা। ভারী বৃষ্টিতে যমুনার জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। পাশাপাশি পাশের রাজ্য থেকে জল ছাড়ায় বিপত্তি আরও বেড়েছে।

বিচারককে ধাক্কা ইস্যুতে সুপ্রিম কোর্ট
ধানবাদের অতিরিক্ত জেলা জজের রহস্যজনক দুর্ঘটনার মৃত্যুর ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই দেশজুড়ে বিচারবিভাগ যেন কাঁপছে। প্রাথমিক তদন্তে এর পিছনে রহস্যের গন্ধ পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এই ঘটনাতে উদ্বিগ্ন খোদ সুপ্রিম কোর্ট। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত ভাবে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। এই ঘটনার পরেই সংশ্লিষ্ট ওই রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি।

তালিবানের হত্যা দানিশকে
দানিশ ক্রস ফায়ারে মারা যাননি। সাংবাদিক দানিশকে হত্যা করেছে তালিবান জঙ্গিরা। নয়া রিপোর্টে এমনটাই তথ্য উঠে এসেছে। কয়েকদিন আগে দানিশের মৃত্যুর খবর সামনে আসে।












Click it and Unblock the Notifications