২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত মাত্র ৩২০! বিধি নিষেধে একাধিক শিথিলতা নবান্নের

রাজ্যে আরও কমল করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় ৪০০ এরও নীচে নেমে পড়ল সংক্রমণ। যা অবশ্যই স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। আর এই গ্রাফ থেকে অনেকেই বলছেন তাহলে এবার খুব শিঘ্রই স্বাভাবিক হবে পরিস্থিতি? যদিও চিকিৎসকদের

রাজ্যে আরও কমল করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় ৪০০ এরও নীচে নেমে পড়ল সংক্রমণ। যা অবশ্যই স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। আর এই গ্রাফ থেকে অনেকেই বলছেন তাহলে এবার খুব শিঘ্রই স্বাভাবিক হবে পরিস্থিতি?

যদিও চিকিৎসকদের একাংশের মতে, সংক্রমণ কমলেই যে করোনা চলে গিয়েছে বিষয়টি তেমন নয়। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ঠিকই, তবে করোনা বিধিকে অমান্য করা একেবারে বিপদ ডেকে আনার সমান। এমনটাই মত চিকিৎসকদের।

অনেকটাই কমল সংক্রমণ

অনেকটাই কমল সংক্রমণ

এক ধাক্কায় অনেকটাই কমল রাজ্যের করোনা সংক্রমণ। আজ সোমবার স্বাস্থ্য দফতরের মেডিক্যাল বুলেটিন কার্যত স্বস্তির বার্তা দিচ্ছে। বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত মাত্র ৩২০। যেখানে রবিবারও রাজ্যে সংক্রমণের সংখ্যা ছিল ৫১২, সেখানে আজ অনেকটাই কম। তবে রবিবারের তুলনায় আজ সোমবার করোনা পরীক্ষা অনেকটাই কম হয়েছে। রবিবার রাজ্যে 35,944 টি নমুনা পরীক্ষা হয়। কিন্তু আজ মাত্র ২৪ হাজারের কিছু বেশী করোনা পরীক্ষা হয়েছে। ফলে এখানেই কিছুটা পার্থক্য হয়েছে।

সংক্রমণের নিরিখে পিছিয়ে পড়ল কলকাতা

সংক্রমণের নিরিখে পিছিয়ে পড়ল কলকাতা

সংক্রমণের নিরিখে পিছিয়ে পড়ল কলকাতা। গত কয়েকমাস ধরে সংক্রমণের নিরিখে সব জেলাকে পিছনে ফেলে দিয়েছিল কলকাতা। প্রত্যেকদিন প্রায় কয়েকশ করে সংক্রমণ দেখেছে কলকাতার মানুষ। এই অবস্থায় স্বস্তির ছবি করোনা রিপোর্টে। তথ্য বলছে ফত ২৪ ঘন্টায় কলকাতায় মাত্র ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে সংক্রমণের নিরিখে একেবারে প্রথম স্থানে নর্থ ২৪ পরগণা। সেখানে ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর মুর্শিদাবাদে মাত্র একজন করোনা আক্রান্ত।

কমেছে মৃতের সংখ্যাও

কমেছে মৃতের সংখ্যাও

গত ২৪ ঘন্টায় রাজ্যে কমেছে মৃতের সংখ্যা। সোমবারের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে ২৩ জনের মৃত্যু হয়ছে। রবিবার সংখ্যাটা ছিল ২৭। তবে নতুন করে ২৩ জনের মৃত্যু হওয়াতে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল- 21,040 জন। তবে নর্থ ২৪ পরগণাতে ৯ জন এবং কলকাতায় চারজনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। তবে সংক্রমণ কমলেও মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ রয়েই যাচ্ছে চিকিৎসকদের মধ্যে

একাধিক বিধিতে শিথিলতা

একাধিক বিধিতে শিথিলতা

রাজ্যে করোনা সংক্রমণ কমতেই বিধিতে একাধিক শিথিলতা দেওয়া হল। এদিন রাজ্যের তরফে নয়া বিজ্ঞপ্তিতে বিধি নিষেধে ছাড়ের কথা বলা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগাঈ ১৬ তারিখ থেকেই খুলে যাচ্ছে স্কুল। প্রাইমারি-আপার প্রাইমারিতে খুলে যাচ্ছে স্কুল। অন্যদিকে নাইট কার্ফুতেও ছাড়। এখন থেকে রাত ১২টা ভোর পাঁচ টা পর্যন্ত কড়া বিধি নিষেধ থাকবে। এছাড়াও বিদেশ থেকে বিমান আসা কিংবা যাত্রীদের জন্যে যে বিধি নিষেধ ছিল তাও তুলে নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+