বাংলায় তিন হাজারেরও বেশি করোনা আক্রান্ত, বুস্টার ডোজ নিয়ে বড় সিদ্ধান্ত
হু হু করে বাংলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় ছয়মাসের মাথায় ফের একবার রাজ্যে সংক্রমণ তিন হাজার পেরল। যা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে কয়েকটি জেলাতে
হু হু করে বাংলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় ছয়মাসের মাথায় ফের একবার রাজ্যে সংক্রমণ তিন হাজার পেরল। যা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে কয়েকটি জেলাতে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য আধিকারিকদের কপালে। এই অবস্থায় আগামীকাল শুক্রবার থেকেই শুরু হচ্ছে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কাজ।

ইতিমধ্যে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে।
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরে'র তরফে করোনা আক্রান্ত্রের যে হিসাব দেওয়া হয়েছে তা নিঃসন্দেহে আতঙ্ক বাড়াচ্ছে। গত কয়েকদিন ২ হাজারের মধ্যে সংক্রমণ আটকে ছিল। কিন্তু আজ বৃহস্পতিবার সেই হিসাব সম্পূর্ণ গুলিয়ে দিয়েছে। প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩ হাজার ২৯জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।
শুধু তাই নয়, বেড়েছে মৃতের সংখ্যাও। বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে বাংলায়। বুধবার মৃতের সংখ্যা ছিল চার। যা অবশ্যই চিন্তার কারণ হয়ে উঠেছে চিকিৎসকদের কাছে।
একাধিক জেলাতে সংক্রমণের গ্রাফ উপরের দিকে। এমনকি বেশ কিছু জেলাতে ইতিমধ্যে সংক্রমণ ১০০ ছাড়িয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে। তবে দৈনিক সংক্রমণে'র নিরিখে কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগণা। জানা যাচ্ছে, শুধু উত্তর ২৪ পরগণাতেই ৭৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, কলকাতাতে ৫০০ এরও বেশি আক্রান্ত হয়েছে। সংক্রমণের নিরিখে তৃতীয়স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগণা।
শুধু তাই নয়, উদ্বেগ বাড়াচ্ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। প্রত্যেকদিনই এই সংখ্যা ছাপিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে ২৮ হাজারেরও বেশি। তবে এই অবস্থায় রাজ্যে করোনামুক্ত হওয়ার সংখ্যা স্বস্তি দিচ্ছে। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১,৬৬৪ জন। তবে আতঙ্ক বাড়লেও স্বাস্থ্য দফতর জানাচ্ছেম, পুরো বিষয়টির উপর মনিটারিং করা হচ্ছে। সাধারণ মানুষকে অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের কথা বলা হয়েছে। \
অন্যদিকে সংক্রমণ বাড়তেই বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছর উর্ধদের শুক্রবার থেকেই বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। এই অবস্থায় প্রস্তুত কলকাতাও। ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, মোট ১১৬ টি সেন্টার থেকে বুস্টার ডোজ দেওয়া হবে। যার মধ্যে ৭৪টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ৮টি মেগা সেন্টার ও ১৭টি নতুন কেন্দ্র রয়েছে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications