উদ্বেগ বাড়িয়ে এখনও ৮০০ উপরে রাজ্যে করোনা সংক্রমণ, এক ধাক্কায় বাড়ল মৃতের সংখ্যাও
উৎসবের পর থেকেই রাজ্যে বাড়ছিল করোনা সংক্রমণ। এক ধাক্কায় ৯০০-এর কাছাকাছি চলে গিয়েছিল সংক্রমণ। সেখানে দাঁড়িয়ে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে পরিসংখ্যান। কিন্তু রাজ্যে এখনও ৮০০ এর উপরেই সংক্রমণ। তবে গত ২৪ ঘন্টায় কিছুটা হলেও
উৎসবের পর থেকেই রাজ্যে বাড়ছিল করোনা সংক্রমণ। এক ধাক্কায় ৯০০-এর কাছাকাছি চলে গিয়েছিল সংক্রমণ। সেখানে দাঁড়িয়ে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে পরিসংখ্যান। কিন্তু রাজ্যে এখনও ৮০০ এর উপরেই সংক্রমণ। তবে গত ২৪ ঘন্টায় কিছুটা হলেও কমেছে সংক্রমণ। তবে উদ্বেগ বাড়িয়েছে মৃতের সংখ্যা।
শুধু তাই নয়, বেশ কয়েকটি জেলা নিয়েও উদ্বেগে রয়েছে স্বাস্থ্য দফতর। যদিও ইতিমধ্যে করোনা রুখতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। দ্রুত দেওয়া হচ্ছে ভ্যাকসিনও।

রাজ্যে করোনা আক্রান্ত ৮৬০ জন
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া মেডিক্যাল বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৮৬০ জন। বুধবারের তুলনায় কিছুটা হলেও কম। বুধবার রাজ্যে করোনা আক্রান্তের ছিল ৮৬২ জন। ফলে কিছুটা হলেও কমেছে সংক্রমণ। তবে সংক্রমণের শীর্ষে এই মুহূর্তে কলকাতা। আজও কলকাতায় করোনাতে আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলাতে গত ২৪ ঘন্টাতে করোনা আক্রান্ত হয়েছেন ১৬১ জন। এই দুই জেলা যথেষ্ট চিন্তার কারণ প্রশাসনের কাছে। বিশেষ করে কলকাতায় প্রত্যেকদিনই ২০০ এর উপরে রয়েছে সংক্রমণ।

কারণ হয়ে উঠেছে রাজ্যে মৃত্যুর হার
তবে হঠাত করেই উদ্বেগের কারণ হয়ে উঠেছে রাজ্যে মৃত্যুর হার। গত ২৪ ঘন্টায় হঠাত করেই রাজ্যে বেড়েছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী ১৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার এই সংখ্যাটা ছিল ৮। ২৪ ঘন্টায় সংখ্যাটা প্রায় দ্বিগুণের কাছাকাছি। শুধু কলকাতাতেই পাঁচ জনের মৃতু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৩৫৫ জন। যদিও চিকিতসদের মতে, এখনও পরিস্থিতি হাতের নাগালে রয়েছে। কিন্তু এই সময়ে করোনা বিধিকে বুড়ো আঙুল পরিস্থিতিকে জটিল করে দিতে পারে।

স্বস্তি দিচ্ছে পজিটিভি রেট
তবে বুলেটিনের তথ্যে দেওয়া পজিটিভিটি রেট স্বস্তি দিচ্ছে ডাক্তারদের। গত কয়েকদিন ধরেই রাজ্যে পজিটিভি রেট ছিল ২ এর উপরে। এদিন কিছুটা হলেও কমেছে। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৯৫ শতাংশ। তবে শুধু করোনা আক্রান্ত হওয়া নয়, করোনাকে জয় করে সেরে উঠছেন বহু মানুষ। একদিনে করোনাকে জয় করে ঘরে ফিরেছেন ৮২৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৮০, ০৮৯। অন্যদিকে ভ্যাকসিনের কাজও দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে রাজ্য প্রশাসন। এখনও পর্যন্ত রাজ্যে 8,59,33,129 মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

নজর রাখছে প্রশাসন
করোনাকে রুখতে সতর্ক স্বাস্থ্য দফতর। শুধু তাই নয়, কলকাতা পুরসভা সহ বেশ কয়েকটি সরকারি সংস্থাও এই বিষয়ে সতর্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কোনও রকম ঝুঁকি নিতে চায় না সরকার। আর তাই সেদিকে তাকিয়ে ১১টার পর থেকেই রাজ্যে নাইট কার্ফু জারি রয়েছে। এছাড়াও একগুচ্ছ বিধি নিষেধও কার্যকর রয়েছে। যদিও এই অবস্থাতে স্কুল খুললেও কড়া ভাবে কোভিড বিধি মানা হচ্ছে স্কুলগুলিতে।












Click it and Unblock the Notifications