করোনার হানায় দৈনিক সংক্রমণ ফের উদ্বেগ বাড়াচ্ছে কলকাতায়, উত্তর ২৪ পরগনাও

করোনার সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে বাংলার দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনা। মঙ্গলবার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যায় সবার উপরে কলকাতা।

করোনার সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে বাংলার দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনা। মঙ্গলবার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যায় সবার উপরে কলকাতা। কলকাতায় আবার সংক্রমণ পৌঁছে গেল একদিনেই ৭০০-র গায়ে। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক সংক্রমণ বাড়ছে। করোনা সক্রিয়ের সংখ্যা দুই জেলাতেই পাঁচ হাজারের উপরে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৮৮। উত্তর ২৪ পরগনায় এদিন ৬৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ৬৯১। এদিন উত্তর ২৪ পরগনা ও কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা ফের পাঁচ হাজার পেরিয়ে গেছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৬৯৯ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১০৮৮।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

মঙ্গলবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৫৫৭৪০। এদিন ৬৯১ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৯৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৮৮৯৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫১৪৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬০৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৫০৮৩৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৩৪ জন। মৃত্যু হয়েছে মোট ১০৮৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৪১৯৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৫৫১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩০৪ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৮০৯৯। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫৫৬ জন। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২৩৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৭১২৫। হুগলিতে ১৪৭ জন বেড়ে আক্রান্ত ১২৬৪২ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৪৫৭৩, কোচবিহারে ৫৬৮৭, দার্জিলিংয়ে ৭৮০৫, কালিম্পংয়ে ৯৫৪, জলপাইগুড়িতে ৫৯৪১, উত্তর দিনাজপুরে ৩৫৭২, দক্ষিণ দিনাজপুরে ৫৩৪২, মালদহে ৬৬৯৫, মুর্শিদাবাদে ৫৭৯১, নদিয়ায় ৭২১০, বীরভূমে ৩৮২০, পুরুলিয়ায় ৩৪১৭, বাঁকুড়ায় ৫৪৫২, ঝাড়গ্রামে ৭৭২, পশ্চিম মেদিনীপুরে ৯৬৭৮, পূর্ব মেদিনীপুরে ১০৬৩২, পূর্ব বর্ধমানে ৪৮৬৫, পশ্চিম বর্ধমানে ৭০৫২ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+