গেরুয়ার পথেই শুভেন্দু! পিসি-ভাইপো-পিকে জোটকে চ্যালেঞ্জ 'দাদার অনুগামী' কণিষ্ক পাণ্ডার
বিজেপি-তে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী। এই জল্পনায় রাজ্য রাজনীতি তোলপাড় হতেই কণিষ্ক পণ্ডা জানিয়ে দিলেন, শুভেন্দু কবে বিজেপিতে যোগদান করবেন তা তিনিই জানাবেন। আর তার পর তৃণমূল থেকে দলে দলে নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করবেন। আর তা বসে বসে দেখবে তৃণমূল ও প্রশান্ত কিশোর।

কোন পথে হাঁটবেন শুভেন্দু অধিকারী
এদিন কণিষ্ক পাণ্ডা বলেন, শুভেন্দু ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন। তিনি পদের জন্যে রাজনীতি করেন না। তিনি আত্মত্যাগের মাধ্যমে মানুষের জন্যে রাজনীতি করেন। ত্যাগের প্রতীর গেরুয়া। সেই পথেই হাঁটবেন শুভেন্দু অধিকারী।' এই আবহে এদিন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে।

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত কণিষ্ক পাণ্ডা
শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত কণিষ্ক পাণ্ডা। তাই তিনিও যে দলবদল করতে পারেন এমনই জল্পনা চলছিল রাজনৈতিক মহলে৷ কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর প্রাণ সংশয় হতে পারে বলে মুখ খুলেছিলেন তিনি। সেই বিষয় নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে৷ এরপর গতকাল দলনেত্রীর উদ্দেশে মন্তব্য করেন 'ত্যাগ শিখতে হলে আরএসএস-এর কাছে শিখুন৷' পাশাপাশি, মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতাকে সরাবেন বলেও মন্তব্য করেন শুভেন্দু-ঘনিষ্ঠ এই নেতা৷

কণিষ্ক পাণ্ডাকে বহিষ্কার করা হয়
একাধিকবার দলের বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন কণিষ্ক। এরপর শুভেন্দু-ঘনিষ্ঠ এই নেতার দল বিরোধী কার্যক্রমকে নিয়ে ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব। পরপর এই সব ঘটনার মাঝেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানান, কণিষ্ক পাণ্ডাকে বহিষ্কার করা হয়েছে। যদিও, এই বহিষ্কারের পর সবাইকে মিষ্টি খাওয়ান কণিষ্ক।

দিল্লি যাচ্ছেন শুভেন্দু
এদিকে শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিতে পারেন শুভেন্দু। বিজেপি সূত্রে এমনটাই খবর। শুক্রবার দিল্লিতে বিজেপিতে যোগ দিয়ে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিমানে মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে দেখা যেতে পারে তাঁকে। অন্যদিকে, শুভেন্দুর সঙ্গে পাঁচজন বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারে বলেও বিজেপির খবর।












Click it and Unblock the Notifications