দুঃসাহসিক ডাকাতি বালুরঘাটে, অস্ত্র দেখিয়ে ৮০ হাজার টাকার জিনিস লুঠ
বালুরঘাটের শিবকালী রথতলা এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ভোর রাতে হামলা চালায় ডাকাত দল।
বালুরঘাটের শিবকালী রথতলা এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ভোর রাতে হামলা চালায় ডাকাত দল। যুবতীর গলায় বঁটি ধরে সোনার গয়না নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রায় ৮০ হাজার টাকার জিনিস লুঠ হয়েছে।

খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। দুষ্কৃতীরা পালানোর সময় শাবল সহ বেশ কিছু লোহার ভারী জিনিসে ফেলে চম্পট দিয়েছিল। সেগুলি উদ্ধার করেছে পুলিস। শুধু চুরি না অন্য কোনও কারণে এই লুঠ তা খতিয়ে দেখছে পুলিস। পারিবারিক শত্রুতার যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। কেউ গ্রেফতার না হওয়ার কারণে ভয় আরও বাড়ছে বলে জানিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications