'DA- না মেটালে পঞ্চায়েত ভোটে কাজ নয়', কমিশনকে চিঠি পাঠাচ্ছেন আন্দোলনকারীরা

ডিএ নামেটালে এবার চরম হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। ইতিমধ্যেই অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ২ আন্দোলনকারী।

বকেয়া ডিএ-র দাবিতে এবার চরম হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। তাঁরা এবার নির্বাচন কমিশষনকে চিঠি পাঠাতে চলেছেন। সেই চিঠিতে তাঁরা পঞ্চায়েত ভোটে কাজ না করার হুঁশিয়ারি দেবে। আন্দোলনকারীরা বলেছেন সরকার তাঁদের বকেয়া ডিএ না মেটালে তাঁরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাজ করবেন না। গতকাল একদিনের কর্মবিরতি পালন করে প্রতিকী প্রতিবাদ দেখিয়েছে ডিএ আন্দোলনকারীরা। এবার রাজ্য অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

চরম হুঁশিয়ারি আন্দোলনকারীদের

চরম হুঁশিয়ারি আন্দোলনকারীদের

বকেয়া ডিএ মেটানোর দাবিতে আন্দোলন পারদ চড়িয়েছে। ১৯ দিনে পড়ল ডিএ আন্দোলনকারীদের অনশন। সরকারকের মাথা তাঁরা নোয়াবেনই বলে হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার চরম হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তাঁরা এবার রাজ্য এবং জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিতে চলেছেন। তাঁরা জানিয়েছেন বকেয়া ডিএ না মেটালে তাঁরা পঞ্চায়েত ভোটে কাজ করবেন না। প্রসঙ্গত উল্লেখ্য সরকারি কর্মীরাই ভোট গ্রহনের কাজ করে থাকে। কাজেই এক প্রচার রাজ্য অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

অসুস্থ ২ আন্দোলনকারী

অসুস্থ ২ আন্দোলনকারী

ডিএ-র দাবিতে আন্দোলন ১৯ দিনে পড়ল। ৩৪টি সংগঠনের যৌথ মঞ্চ ধর্মতলায় অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে। সেই সঙ্গে অনশনও করছে তারা। গতকাল ২ অনশনকারী অসুস্থ হয়ে পড়ে। তাঁদের সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজনকে আরও একটি হাসপাতালে রেফার করা হয়েছে। আপাতত তাঁদের হাসপাতালেই চিকিৎসা চলছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

রাজ্য অচল করার হুঁশিয়ারি

রাজ্য অচল করার হুঁশিয়ারি

এর আগে বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য অচল করার হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা। তাঁরা দাবি করেছিলেন ধীরে ধীরে আন্দোলন মঞ্চে ভিড় বাড়বে। সব সরকারি অফিসের কর্মীরা আন্দোলন জোরদার করবে বলে জানিয়েছেন তাঁরা। এমনকী রাজ্য অচল হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রাজ্যজুড়ে একদিনের কর্মবিরতি পালন করেছেন তাঁরা। রাজ্য সরকার বকেয়া ডিএ না মেটালে পাকাপাকি ভাবে অনির্দিষ্ট কালের কর্মবিরতিতে যাবেন তাঁরা এমনই হুঁশিয়ারি দিয়েছেন।

সামনেই পঞ্চায়েত নির্বাচন

সামনেই পঞ্চায়েত নির্বাচন

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার মধ্যে এই ডিএ আন্দোলন চাপে ফেলেছে রাজ্য সরকারকে। পঞ্চায়েত নির্বাচনের কাজে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সরকারের উপর আরও চাপ তৈরির চেষ্টা চালাচ্ছেন আন্দোলনকারীরা। আদালতের নির্দেশের পরেও রাজ্য সরকার ডিএ মেটাচ্ছে না বলে অভিযোগ করেেছন তাঁরা। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তুমুল আন্দোলন শুরু করেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+