Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যপালের মধ্যস্থতায় ত্রিপাক্ষিক বৈঠকে সম্মতি, অনশন প্রত্যাহার নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন DA আন্দোলনকারীরা

রাজ্যপালের মধ্যস্থতায় ত্রিপাক্ষিক বৈঠকে বসার জন্য অনশন প্রত্যাহার করতে প্রস্তুত জানালেন ডিএ আন্দোলনকারীরা

রাজ্যপালের সঙ্গে ডিএ আন্দোলনকারীদের বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যপালের মধ্যস্থতায় ত্রিপাক্ষিক বৈঠকে বসতে সম্মতি জানিয়েেছন তাঁরা। তবে এখনই অনশন প্রত্যাহার নয়। ত্রিপাক্ষিক বৈঠক হলে অনশন প্রত্যাহার করতে পারেন তাঁরা। রাজভবন থেকে বেড়িয়ে সেকথাই জানিয়েছেন ডিএ আন্দোলনকারীদের প্রতিনিধি। ডিএ আন্দোলনকারীদের যৌথ মঞ্চের ৫ সদস্য আজ গিয়েছিলেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে।

 অনশন প্রত্যাহার নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন DA আন্দোলনকারীরা

ডিএ-র দাবিতে আন্দোলনে অনড় আন্দোলনকারীরা। রবিবার ৫ সদস্যের প্রতিনিধিদল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস আন্দোলনকারীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। রবিবার রাজভবনে ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সেখান থেকে বেরিয়ে আন্দোলনকারীরা জানান যে রাজ্যপালের মধ্যস্থতায় তাঁরা ত্রিপাক্ষিক বৈঠকে বসতে রাজি। আলোচনার স্বার্থে যদি অনশন প্রত্যাহারের প্রয়োজন হয় তাহলে তাঁরা সেদিকটি ভেবে দেখবেন। অর্থাৎ ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে ডিএ-র দাবিতে অনশন ৩১ দিনে পড়ল। ইতিমধ্যেই একাধিক অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। কিন্তু অনশন আন্দোলন প্রত্যাহার করতে নারাজ আন্দোলনকারীরা। তাঁদের দাবি রাজ্য সরকার যথক্ষণ না তাঁকের ৩৯ শতাংশ ডিএ দিচ্ছেন ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে রাজ্য বাজেটে মাত্র ৩ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। তাতে কিছুতেই সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাঁরা জানিয়েছেন তাঁদের বকেযা ৩৯ শতাংশ ডিএ দিতেই হবে রাজ্য সরকারকে।

এদিকে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে কিছুতেই এতটাকা তাঁরা ডিএ হিসেবে দিতে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেকথা জানিয়েছেন। কিন্তু দাবিতে অনড় রাজ্য সরকারী কর্মীদের সংগঠন। তাঁরা লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। এবং ইতিমধ্যে দুই দফায় ধর্মঘট পালন করেছেন তাঁরা। এক দফায় ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন রাজ্য সরকারি কর্মীরা। তার বিপুল প্রভাব পড়েছিল রাজ্যের সর্বত্র। আরেক দফায় গত ৯ মার্চ তাঁরা রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন।

়ডিএ-আন্দোলনকারীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে বাম-কংগ্রেস-বিজেপি। তিন বিরোধী রাজনৈতিক দলের নেতারা অনশন মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে এসেছে। বামেদের শ্রমিক সংগঠনও সমর্থন জানিয়েছে আন্দোলনকারীদের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও অনশন মঞ্চে গিয়ে ডিএ আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+