অভিষেকের সভার বিরোধিতা, আদালতে ডিএ আন্দোলনকারীরা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে ফের জটিলতা। এবার হাইকোর্টের দ্বারস্থ ডিএ আন্দোলনকারীরা। আদালতে ডিএ আন্দোলনকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শহিদ মিনারের সভার বিরোধিতা করে মামলা করতে চেয়েছে। তাতে অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আজই দুপুরের মধ্যে সেই মামলার শুনানি হওয়ার কথা।

আগামিকাল শহিদ মিনারে সভা অভিষেকের
আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শহিদ মিনারে। তার তোরজোর চলছে জোরকদমে। প্রথমে সেনাবাহিনীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। পরে অনেক কষ্টে মেলে অনুমতি। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই সভা থেকে দলীয় কর্মী সমর্থকদের বার্তা দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

অভিষেকের সভার বিরোধিতা
শহিদ মিনারে এদিকে ডিএ আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। আগামীকাল সেখান থেকে ডিএ আন্দোলনকারীদের সভা সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। কিন্তু ডিএ আন্দোলনকারীরা সেখান থেকে বিক্ষোভ সমাবেশ সরাতে নারাজ। প্রায় ৫০ দিন ধরে সেখানে তাঁরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। কিছুতেই তারা সেখান থেকে সরবে না বলে জানিয়েছে। সেকারণে সেখান থেকে তারা সরতে চান না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা অন্যত্র সরানোর আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ডিএ আন্দোলনকারীরা।

মামলার অনুমতি হাইকোর্টের
ডিএ আন্দোলনকারীদের আবেদনের প্রেক্ষিতে মামলা করার অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি রাজশেখর মান্থা মামলা করার অনুমতি দিয়েছেন। আজই দুপুরে সেই মামলার শুনানি রয়েছে। এদিকে এই নিয়ে তুমুল আলোচনা চলছে রাজনৈতিক মহলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি প্রায় শেষ শহিদ মিনারে। দলীয় কর্মী সমর্থকরা শহরে আসতে শুরু করে দিয়েছেন। শেষ মূহুর্তে শহিদ মিনারের সভার অনুমতি না দিলে কোথায় সরানো হবে সভা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

পথে সব রাজনৈতিক দল
আগামীকাল একদিকে যখন শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশে মোদী সরকারের বিরুদ্ধে ধর্না দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বিকেলে শ্যামবাজারে মিছিল রয়েছে বিজেপি। সেখানে রাজ্যের সব বিজেপি বিধায়ক এবং কর্মী সমর্থকদের নিয়ে সভা করবেন শুভেন্দু অধিকারীরা। কৃষকদের স্বার্থ রক্ষায় এই মিছিল আয়োজন করেছে বিজেপি। আবার এদিন বিকেলে পথে নামছে বামেরাও। কাজেই মিছিলে সভায় আগামীকাল একেবারে সরগরম থাকবে গোটা শহর।












Click it and Unblock the Notifications