সপ্তাহের প্রথম দিনেই ব্যাহত হতে পারে সরকারি দফতরের পরিষেবা, আজ পেন-ডাউন ডিএ আন্দোলনকারীদের

ডিএ আন্দোলনকারীেদর আন্দোলনের জেরে সপ্তাহের প্রথম দিনেই আজ ব্যহত হতে পারে সরকারি দফতরের পরিষেবা। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। তারমধ্যে কীভাবে ডিএ আন্দোলনকারীরা পেন ডাউন করবেন তা নিয়ে জল্পনা চলছে।

তবে সরকার আর ডিএ আন্দোলনকারীদের টানাপোড়েনের জেরে সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে। কাজেই আজ সকালে যেকোনও সরকারি দফতরে কাজ থাকলে সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে। ইতিমধ্যেই একাধিক সরকারি দফতর খুলে গিয়েছে। কর্মীরাও আসতে শুরু করেছেন।

ডিএ আন্দোলন

সরকারি দফতরের পেনডাাউন রুখতে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। তারমধ্যে রয়েছে। প্রথমেই বলা হয়েছে সকাল ১০টার মধ্যে নবান্নে পৌঁছতে হবে সেখানে কর্মরত সব কর্মীকে। এদিকে শিয়ালদহ মেইন শাখায় সকাল থেকেই ব্যহত ট্রেন পরিষেবা। নৈহাটি স্টেশনের কাছে সিগনালিংয়ের সমস্যার কারণে ট্রেন চলাচল ব্যহত হচ্ছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সকাল ১০টার মধ্যে কীভাবে সরকারি দফতরে কর্মীরা পৌঁছবেন তা নিয়ে জল্পনা রয়েছে।

ডিএ আন্দেোলন

এদিকে আবার বিকেল ৫টার আগে কোনও সরকারি কর্মী অফিস ছাড়তে পারবেন না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। সাধারণত ৩টে বাজলেই ধীরে ধীরে সরকারি দফতরের কর্মীরা বেরোতে শুরু করে দেন। এই নিয়ে জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারি কর্মীদের হাজিরা নিশ্চিত করতেই এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

রাজ্য সরকার চেষ্টা করলেও তাঁদের রুখতে পারবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যৌথ মঞ্চ। বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। গত কয়েক মাসে দফায় দফায় আন্দোলন চালিয়েছেন সরকারি কর্মীরা। তাঁরা ধর্মঘট থেকে শুরু করে কর্মবিরতী, এমনকী গণছুটিও পালন করেছে। কিন্তু বকেয়া ডিএ দিতে নারাজ রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, তিনি কিছুতেই বকেয়া ডিএ মেটাতে পারবেন না। কেন্দ্রের হারে টাকা দিতে পারবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ আন্দোলনকারীরা এই নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা করেছেন কিন্তু এখনও কোনও সমস্যার সমাধান হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+