Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আম্ফানের থেকেও শক্তি পাকিয়ে আছড়ে পড়তে পারে Cyclone Tauktae! ঝড়ের কতটা প্রভাব পড়তে পারে বাংলায়

২০২১ সালে প্রথম ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়তে চলেছে তাউকটে। এমন পরিস্থিতিতে কেরল থেকে শুরু করে গুজরাত পর্যন্ত উপকূলীয় বিভিন্ন জায়গায় জারি সতর্কতা। ঘূর্ণিঝড় তাউকটের দাপটে রীতিমতো সতর্কতা জারি করে দিয়েছে আইএমডি।

২০২১ সালে প্রথম ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়তে চলেছে তাউকটে। এমন পরিস্থিতিতে কেরল থেকে শুরু করে গুজরাত পর্যন্ত উপকূলীয় বিভিন্ন জায়গায় জারি সতর্কতা। ঘূর্ণিঝড় তাউকটের দাপটে রীতিমতো সতর্কতা জারি করে দিয়েছে আইএমডি। মৌসম ভবন জানিয়েছে ১৬ মে কেটে গেলেও গুজরাত উপকূলে ১৭-১৮ মে নাগাদ প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।

এদিকে , ইতিমধ্যেই সপ্তাহান্তের বর্ষণ নিয়ে কেরল, কর্ণাটক, মহারাষ্ট্রকে সতর্ক করেছে মৌসম ভবন। তবে যেভাবে শক্তি পাকিয়ে ধেয়ে আসছে এই সাইক্লোন তাতে এর ব্যপ্তি অনেকটাই হবে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

কতটা প্রভাব পড়বে বাংলাতে

কতটা প্রভাব পড়বে বাংলাতে

তাউকটের জেরে গুজরাত, মহারাষ্ট্রে ইতিমধ্যে জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, এই সাইক্লোনের প্রভাব পড়তে পারে বাংলাতেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাউকটের জেরে এরাজ্যেও বৃষ্টি নামতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। গতি থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। শুধু তাই নয়, বৃষ্টিপাতের পরিমাণ ভারী থেকে অতি ভারী হতে পারে। শুধু বাংলা নয়, ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টিপাত হতে পারে।

সমুদ্র উত্তাল থাকতে পারে

সমুদ্র উত্তাল থাকতে পারে

এদিকে ঘূর্ণিঝড় টাউকটে নিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, মরশুমের এই প্রথম ঘূর্ণিঝড় আরব সাগরে তৈরি হচ্ছে। যার প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার দক্ষিণ-পশ্চিমের দিকেও এই ঘূর্ণিঝড় বাঁক নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই সমুদ্রের মৎস্যজীবীদের জন্য করা সতর্কবার্তা দেওয়া হয়েছে। ১৬ ঘূর্ণিঝড়ের গতি বাড়িয়ে ৮০ কিলোমিটার হতে পারে। সাইক্লোলের কারণে বাংলার উপকূল অর্থাৎ দিঘা সংলগ্ন এলাকাতে সমুদ্র উপকূলে সমুদ্র উত্তাল থাকতে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে মৎস্যজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আমফানের থেকেও মারাত্মক হতে পারে

আমফানের থেকেও মারাত্মক হতে পারে

মৌসম ভবনের সাইক্লোন বিষয়ক বিশেষজ্ঞ সুনিতা দেবী জানিয়েছেন, এই সাইক্লোনের সঙ্গে আম্ফানের মিল পাওয়া যাচ্ছে। তবে ঠিক কেমন আকার ধারণ করবে এই ঝড় তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে ঝড় যে শক্তিশালী হবে তার আভাস পাওয়া যাচ্ছে। এবং এর জন্যে প্রস্তুত থাকতেও বলেছেন সুনিতা দেবী। একই সঙ্গে মৌসম ভবনের এই আধিকারিক জানাচ্ছেন, এই ঝড় ঠিক কোথায় আছড়ে পড়বে সে বিষয়ে এখনও ধারণা পাওয়া যায়নি।তবে গুজরাট উপকুলেই এই সাইক্লোনের ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।উল্লেখ্য, ঝড়ের তাণ্ডবলীলার আশঙ্কায় দেশের পশ্চিম প্রান্তের উপকূলীয় একাধিক রাজ্য। কেরল থেকে গুজরাত উপকূল তট ধরে নিরাপত্তাজনিত একাধিক বন্দোবস্ত নেওয়া শুরু হয়ে গিয়েছে।

তৈরি রাখা রয়েছে জাতীয় বিপর্যয় দলকে

তৈরি রাখা রয়েছে জাতীয় বিপর্যয় দলকে

ঝড় আছড়ে পড়লে ভংকর ধ্বংসলীলা চালাতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে তৈরি রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ঝড় আছড়ে পড়ার আগেই একগুচ্ছ ব্যবস্থা বাহিনীর তরফে নিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে ২৪ টি দলকে ঝড় আছড়ে পড়তে পারে এমন জায়গাগুলিতে তৈরি রাখা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিজি এসএন প্রধান জানিয়েছেন, ইতিমধ্যে ২৪ টি দলকে মোতায়েন করে রাখা হয়েছে। ঝড়ের তান্ডব শেষ হলেই এই দল দ্রুত উদ্ধারকাজে নেমে পড়বে। অন্যদিকে আরও ২৯টি দলকে তৈরি রাখা হয়েছে। কেরল, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাত এবং মহারাষ্ট্রে এই দলগুলি একেবারে তৈরি রাখা হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস, এই সমস্ত রাজ্যের উপকূলেই ঝড় আছড়ে পড়তে পারে।

লাল সতর্কতা জারি

লাল সতর্কতা জারি

এদিকে কেরলের তিরুঅনন্তপুরম, কোল্লাম, এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন পথনমিথিট্টায় লাল সতর্কতা জারি করা হয়েছে এই সাইক্লোনের জেরে। এছাড়াও কমলা সতর্কতা জারি রয়েছে কোট্টায়াম, আলাপুজা, ইদুক্কি, এরনাকুলমে। প্রসঙ্গত, কেরলে এই ঝড়ের বিধ্বংসী রূপ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। শনিবারের জন্য লাল সতর্কতা রয়েছে কুন্নুর, ওয়ানাদ, কালাগোড়, মালাপ্পুরম, কোঝিকোডে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+