ক্রমেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'বুলবুল'

ক্রমেই শক্তি বাড়াচ্ছে বুলবুল। বুধবার রাত সাড়ে এগারোটার সময় গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

ক্রমেই শক্তি বাড়াচ্ছে বুলবুল। বুধবার রাত সাড়ে এগারোটার সময় গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সেই সময় বুলবুলের অবস্থান ছিল কলকাতা থেকে ৯৩০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে। যা ক্রমেই অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে তা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে বলে জানানো হয়েছে।

উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

যেভাবে বুলবুল এগোচ্ছে তাতে, যদি সেইভাবেই বুলবুল এগোয় তাহলে বৃষ্টির তীব্রতা আর ঝোড়ো বাতাসের গতি দুই-ই বাড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই উপকূল অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে।

সোমবার বাংলার দোড়গোড়ায়

সোমবার বাংলার দোড়গোড়ায়

বুলবুল এগোচ্ছে ঘন্টায় ৬ কিমি বেগে। যদি বেগ একইভাবে বজায় থাকে, তাহলে তা সোমবার নাগাদ বাংলার দোড়গোড়ায় চলে আসবে।

শনিবার থেকে সোমবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

শনিবার থেকে সোমবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

অতিপ্রবল ঘূর্ণিঝড়ের জেরে শনিবার থেকে সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি( ৭-১১ সেমি) হতে পারে। এইসব জায়গায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে অন্য জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানানো হয়েছে।

গতি শ্লথ, বাড়াচ্ছে শক্তি

গতি শ্লথ, বাড়াচ্ছে শক্তি

আপাতত ঘূর্ণিঝড় বুলবুলের গতি বেশ শ্লথ। তবে তা সমুদ্র থেকে শক্তি বাড়াচ্ছে। বুলবুল নামটি পাকিস্তানের দেওয়া। ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৭ নভেম্বর নাগাদ এই ঝড়ের বেগ পৌঁছে যেতে পারে ঘন্টায় ৯০ কিমিতে। আর ৯ নভেম্বর তা পৌঁছতে পারে ঘন্টায় ১২০ কিমিতে।

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

ফলে যাঁরা ইতিমধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের ৭ নভেম্বর বিকেলের মধ্যে উপকূলে ফেরত আসতে বলা হয়েছে। এছাড়াই ৮ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা যাতে মাছ ধরতে গভীর সমুদ্রে না যান সেব্যাপারেও সতর্ক করা হয়েছে। তাদের জন্য দেওয়া হয়েছে লাল সতর্কতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+