বুলবুলের ধাক্কায় শস্যের ব্যাপক ক্ষতি! জলের তলায় ধান-সহ অন্য ফসল
বুলবুলের প্রভাবে শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও আশপাশের জেলাগুলিতেও ক্ষতি হয়েছে।
বুলবুলের প্রভাবে শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও আশপাশের জেলাগুলিতেও ক্ষতি হয়েছে। তালিকায় রয়েছে, পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলা। অনেক জায়গাতেই জলের তলায় চলে গিয়েছে ধান-সহ অন্য ফসল।

জলের তলায় ধানগাছ
জমির ধান প্রায় হয়ে এসেছিল। সব খরচ শেষ করে ফেলেছিলেন কৃষকরা। কিছু দিন পরেই ঘরে উঠত ধান। কিন্তু এখন সেই ধান জলের তলায় চলে গিয়েছে। প্রথমে হাওয়ায় শুয়ে পড়েছে ধান গাছ। তারপর বৃষ্টির জেরে জমিতে জল জমেছে। এই জমা জলে বেশিরভাগ ফসলই পচে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের। সব মিলিয়ে নয় জেলার কৃষকদের অবস্থা বেহাল।

পেঁয়াজ চাষীদের মাথায় হাত
পূর্ব বর্ধমানের কালনায় পেঁয়াজ চাষীদের মাথায় হাত। অনেক জমিতেই ধান হয়ে যাওয়ার পর পেঁয়াজ চাষ করা হয়েছে। যেসব জমিতে জল জমে গিয়েছে, সেইসব জমি থেকে আদৌ জত কতটা বের করা যাবে তা নি সন্দিহান সেখানকার কৃষকরা। ফলে জমিতেই পচবে ফসল।

শীতলাকীন সবজির ক্ষতি
নদিয়ায় ক্ষতি হয়েছে, সর্ষে, মসুল এবং শীতকালীন সবজির। পূর্ব মেদিনীপুরের রামনগর, খেজুরি, নন্দীগ্রামে ধান, পান, সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি, রায়দিঘির বিস্তীর্ণ এলাকার।

ক্ষতিগ্রস্ত প্রায় ৩ লক্ষ মানুষ
সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ৯ জেলায় এখনও পর্যন্ত প্রায় ৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications