Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! কতটা প্রভাব বাংলায়, একনজরে জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! কতটা প্রভাব বাংলায়, একনজরে জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস
সময়টা ভরা বর্ষার। কিন্তু ভারী বৃষ্টি নেই। রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এখনও পর্যন্ত সারা ভারতে স্বাভাবিকের থেকে সামান্য বেশি বৃষ্টি হলেও, যেসব রাজ্যে বৃষ্টি কম হয়েছে, তার মধ্যে রয়েছে এই বাংলাও। বাংলায় বৃষ্টির যে ঘাটতি রয়েছে তা এই অগাস্ট ও সেপ্টেম্বরে পূরণ হবে না বলেই মনে করছেন আবহাওয়া (weather) বিশেষজ্ঞরা। মৌসুমী অক্ষরেখা এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে নেওয়ায় হিমালয়ের পাদদেশের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হলেও বাকি জেলাগুলিতে তেমন কিছু হয়নি। আর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হলে বৃষ্টি হয়, তা থেকে দক্ষিণবঙ্গ (South Bengal বঞ্চিতই থেকে গিয়েছে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সন্নিহিত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। যা এই বাংলার উপকূল থেকে অনেক দূরে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৪ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর
এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৫ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বভাস নেই। পাশাপাশি জেলাগুলির কোথাও তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া
কলকাতার আবহাওয়ারও হেরফের কিছু হচ্ছে না। আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও সামান্য বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.৬
বহরমপুর ২৬
বাঁকুড়া ২৬.৪
বর্ধমান ২৪
কোচবিহার ২৬.৩
দার্জিলিং ১৬.৮
দিঘা ২৭.৬
কলকাতা ২৭.৮
দমদম ২৬.৯
কৃষ্ণনগর ২৬.৮
মালদহ ২৭.৩
মেদিনীপুর ২৭.৫
শিলিগুড়ি ২৬
শ্রীনিকেতন ২৬.৭

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৩.৪ (৩৩.৬)
বহরমপুর ৩৪.৪ (৩৫)
বাঁকুড়া ৩৩ (৩৩.৩)
বর্ধমান ৩৪ (৩৫)
কোচবিহার ৩৫.৯ (৩২.৮)
দার্জিলিং ২০.৪ (২১.২)
দিঘা ৩৫.৭ (৩৫.২)
কলকাতা ৩২.২ (৩৪.৩)
দমদম ৩১.৪ (৩৪.৫)
কৃষ্ণনগর ৩১ (৩১.৪)
মালদহ ৩৪.৬ (৩০.৮)
মেদিনীপুর ৩৩.৯ (৩৩)
শিলিগুড়ি ৩৩.৫ (৩১.৬)
শ্রীনিকেতন ৩৪.৬ (৩৪.৮)












Click it and Unblock the Notifications