বঙ্গোপসাগরে ফের তৈরি ঘূর্ণাবর্ত, আগামী ২৪ ঘন্টায় আরও শক্তিশালী হয়ে আছড়ে পড়তে চলেছে উপকূলে

বঙ্গোপসাগরে ফের তৈরি ঘূর্ণাবর্ত, আগামী ২৪ ঘন্টায় আরও শক্তিশালী হয়ে আছড়ে পড়তে চলেছে উপকূলে

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)। আগামী ২৪ ঘন্টায় তা আরও শক্তিশালী হবে। তবে ইয়াসের (yaas) মতোই তার অভিমুখ হতে চলেছে ওড়িশার (odisha) দিকে। তবে এর প্রভাবে হওয়া নিম্নচাপের প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা জেরে আগামী ২৪ ঘন্টায় একটি নিম্নচাপও তৈরি হতে চলেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরও এবং সন্নিহিত এলাকায়। পরবর্তী ২৪ ঘন্টায় তা আরও শক্তিশালী হবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ওড়িশার দিকে অগ্রসর হবে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি ক্রমশ সরবে পশ্চিমের জেলাগুলির দিকে

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি ক্রমশ সরবে পশ্চিমের জেলাগুলির দিকে

আবহাওয়া দফতরের থেকে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হলেও, তা ক্রমশ পশ্চিমের জেলাগুলি অর্থা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রা, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে সরে যাবে।

 আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের সর্বত্র মৌসুমী বায়ু

আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের সর্বত্র মৌসুমী বায়ু

আবহাওয়া দফতরের থেকে আরও জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করবে। যার প্রভাবে হাল্কা থেকে মাঝারি, কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হবে। ১৪ জুনের মধ্যে সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

বজ্র ঝড়ের সতর্কবার্তা

বজ্র ঝড়ের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফ থেকে ১০ থেকে ১২ জুনের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে ১১-১৪ জুনের মধ্যে তাঁরা যেন উত্তর বঙ্গোপসাগর এবং সন্নিহিত এলাকায় না যান। নিম্নচাপ তৈরির জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+