প্রতিবেশী রাজ্যের ঘূর্ণাবর্ত দিতে পারে স্বস্তি! বাংলা জুড়ে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস

ঝাড়খণ্ডের ওপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তারই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে স্থলভাগে। এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে স্বস্তি মিলতে পারে। আপাতত শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিন সকাল থেকে বিভিন্ন সময়ে নাওকাস্টের মাধ্যমে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরে সর্বশেষ পূর্বাভাসে মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূমে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রয়েছে অরেঞ্জ অ্যালার্টও।

বাংলা জুড়ে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৫ মে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। এর মধ্যে বৃহস্পতিবারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আপাতত দিনের তাপমাত্রা আগামী চার দিনে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টায় অর্থাৎ ২৫ মে বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা। ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের সম্ভাবনা হাল্কা থেকে মাঝারি। হতে পারে শিলাবৃষ্টিও।

বাংলা জুড়ে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবারও ঝড়বৃষ্টি চলতে পারে। তবে শনিবারে গিয়ে এর বেগ কমতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আগামী চার দিনে দিনের তাপমাত্রা কমতে পারে ২-৪ ডিগ্রির মতো।

আবহাওয়া দফতর মঙ্গলবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৪৪ শতাংশ।

বাংলা জুড়ে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৮.৭ ( ২৫.৭)
বহরমপুর ২৭.২ (২৬)
বাঁকুড়া ২৮ (২৬.৩)
বর্ধমান ২৬.২ (২৪.৬)
কোচবিহার ২৪.৬ (২২.৬)
দার্জিলিং ১৫.২ (১২.৬)
কালিম্পং ১৭ (১৬.৮)
দিঘা ২৮.৮ (২৭.৬)
কলকাতা ২৯.৩ (২৭)
দমদম ২৯ (২৬)
কৃষ্ণনগর ২৭.৮ (২৭.৮)
মালদহ ২৬.৩ (২৩.৭)
মেদিনীপুর ২৭.৬
শিলিগুড়ি ২৭.১ (২৫.৫)
শ্রীনিকেতন ২৮ (২৩.৮)
সুন্দরবন ২৭ (২৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৯.৩)
বহরমপুর (৩৭)
বাঁকুড়া (৪০.২)
বর্ধমান (৩৭.৫)
কোচবিহার (৩১.৭)
দার্জিলিং (২০.৮)
কালিম্পং (২৪)
দিঘা (৩৬.১)
কলকাতা (৩৬)
দমদম (৩৭.৬)
কৃষ্ণনগর ( ৩৭)
মালদহ (৩৪.২)
মেদিনীপুর (৩৮.৩)
শিলিগুড়ি (৩৩.৫)
শ্রীনিকেতন (৩৮.৮)
সুন্দরবন (৩৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+