আম্ফান থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্কতা শহরে, ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় সেনা তলবের ইঙ্গিত

আম্ফান থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্কতা শহরে, ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় সেনা তলবের ইঙ্গিত

এবার আগে থেকেই সতর্ক রাজ্য সরকার। ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই সব প্রস্তুতি সেরে রেখেছে রাজ্য সরকার। কলকাতা পুরসভাও তৎপর। বাতিল করা হয়েছে পুরসভা কর্মী ও আধিকারীকদের ছুটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জেলাশাসক, মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে এই নিয়ে বৈঠক করেছেন। জনপ্রতিনিধিদের এই নিয়ে সতর্ক করা হয়েছে।

আসছে ঘূর্ণিঝড় ইয়াস

আসছে ঘূর্ণিঝড় ইয়াস

তাউকটের রেশ কাটতে না কাটতে সাগরে ঘনীভূত হতে শুরু করেছে আরেক ঘূর্ণিঝড়। যার নাম ইয়াস। এবার নাম দিয়েছে ওমান। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়টি। রবিবার নাগাদ নিম্নচাপটি ক্রমশ ঘূর্ণাবর্তে পরিণত হতে শুরু করবে। মঙ্গলবার নাগাদ সেটি ল্যান্ড ফল করার কথা। এখনও পর্যন্ত হাওয়া অফিস যেটা জানাচ্ছে তাতে পারাদ্বীপ এবং দিঘার মাঝে কোনও একটি জায়গায় ঘূর্ণিঝড়টি ল্যান্ড ফল করবে।

কোন কোন জেলায় প্রভাব

কোন কোন জেলায় প্রভাব

ঘূর্ণিঝড় ইয়াসের সবথেকে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। কারণ দিঘার কাছেই এটি ল্যান্ডফল করার কথা। ইয়াসের প্রভাবে প্রবল বর্ষণ শুরু হবে রবিবার থেকেই। প্রভাব পড়বে দক্ষিণ ২৪ পরগনাতেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রভাব পড়বে ঘূর্ণিঝড় ইয়াসের। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে।

সতর্ক রাজ্য সরকার

সতর্ক রাজ্য সরকার

ইয়াসকে নিয়ে আগে থেকেই সতর্ক রাজ্য সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা জেলা প্রশাসন, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে নিয়ে বৈঠক করেছেন। তাতে কীভাবে প্রস্তুত থাকবে জেলা গুলি তার রোড ম্যাপ তৈরি করা হয়েছে। আম্ফান থেকে শিক্ষা নিয়েই এবার থেকে বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্য সরকার। জেলার জন প্রতিনিধিদের সতর্ক থাকতে বলা হয়েছে।

কলকাতায় প্রস্তুতি

কলকাতায় প্রস্তুতি

ইয়াসের প্রভাব পড়তে পারে শহর কলকাতাতেও। তাই আগে থেকেই সতর্ক। কলকাতা পুরসভার কর্মী এবং আধিকারীকদের ছুটি বাতিল করা হয়েছে। বিদ্যুতের বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে জেনারেটর। ৭৮টি পাম্পিং স্টেশন খোলা হয়েছে। পানীয় জলের বিকল্প হিসেবেও জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে। আম্ফানের দাপটে সবচেয়ে সংকট জনক পরিস্থিতি তৈরি হয়েছিল শহর কলকাতা। হাইরাইজ বিল্ডিং গুলিতে বিদ্যুৎ এবং জলের তীব্র সংকট দেখা দিয়েছিল এমনই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই এবার আর ঝুঁকি না নিয়ে আগে থেকেই সেনা তলবের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+