সাগরে ইয়াসের ফুঁসে ওঠার সময়ই পড়ছে পূর্ণিমা ! উত্তাল জলোচ্ছ্বাস নিয়ে আবহবিদরা কী বলছেন
আমফানের স্মৃতি বুকে নিয়ে ২৬ মে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ। এদিকে, ২৬ মে যখন বঙ্গোপসাগরকে উত্তাল করে উপকূলে আছড়ে পড়ার কথা ইয়াসের, তখনই সেদিন পূর্ণিমার আকাশে ঘটে যাবে ২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ। একদিকে পূর্ণিমা, অন্যদিকে সাগরে সাইক্লোন। এই পরিস্থিতিতে আবহাওয়াবিদরা কি বলছেন দেখে নেওয়া যাক।

ল্যান্ডফল বালাসোরে!
এদিকে, ঘূর্ণিঝড় ইয়াস শেষ মুহূর্তে গতিপযথ বদলাতে শুরু করে দিয়েছে। জানা গিয়েছে বাংলা নয়, বরং এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে ওড়িশায়। এরপর ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও ওড়িশায়র বেশ কয়েকটি জায়গায় তাণ্ডব চালিয়ে এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে। তবে আপাতত যা পরিস্থিতি তাতে এই ঝড় সবচেয়ে বেশি আঘাত হানতে পারে পূর্ব মেদিনীপুরে।

ইয়াসের দিন পূর্ণিমা
এদিকে, ঘূর্ণিঝড় ইয়াস যেদিন আছড়ে পড়বে, সেদিন সকাল ১০ টা ৪৮ মিনিটে সর্বোচ্চসীমায় পৌঁছাবে জোয়ার। এর আগে চন্দ্রগ্রহণের দিন সকাল ৯ টা ১৫ মিনিট শুরু হবে জোয়ার। ফলে চন্দ্রগ্রহণ ও পূর্ণিমার জলোচ্ছ্বাসের মধ্যেই ধীরে ধারে সাগরবক্ষে আগমন ঘটবে ইয়াসের। তেমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

জোয়ারের প্রভাব ক'টা থেকে শুরু হবে?
আবহাওয়ার পূর্বাভাসের মতে, জোয়ারের প্রভাব ফের রাত ১১ টা ৪ মিনিটে সর্বোচ্চ সীমায় পৌঁছবে। এই সময় জোয়ারের জেরে জলের উচ্চতা সর্বোচ্চ ৫ মিটার পর্যন্ত উঠবে। এদিকে, বলা হচ্ছে নির্দিষ্ট সয়ের আগে সম্ভবত দুপুর নাগাদ আছড়ে পড়বে সাইক্লোন ইয়াস। এদিকে, চন্দ্রগ্রহণ শুরু হয়ে যাবে দুপুর ৩ টে ১৫ মিনিট থেকে চলবে সন্ধ্যে ৬ টা ২৩ মিনিটে চন্দ্রগ্রহণ ছাড়বে।

আবহাওয়াবিদরা কী বলছেন?
প্রসঙ্গত, এখনও পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কখন এই ঝড়ের ল্যান্ডফল হবে, তবে আবহবিদদের আশঙ্কা, যে জোয়ারের সময়ই যদি ইয়াস এসে পড়ে, তাহলে তার প্রভাব ভয়ানক হতে পারে।












Click it and Unblock the Notifications