বাঁক ওড়িশার দিকেই, চাঁদবালি-ধমরা পোর্টের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস, বাংলা কি তবে রেহাই পেল?
বাঁক ওড়িশার দিকেই, চাঁদবালি-ধামরা পোর্টের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস, বাংলা কি তবে রেহাই পেল?
তীব্র তার গতি। উপকূল থেকে মাত্র সাড়ে তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস। যে পথে ইয়াস এগোচ্ছে তাতে মনে হচ্ছে এযাত্রা বাংলা রেহাই পেল। কারণ আবহাওয়া বিদরা জানাচ্ছেন ওড়িশার চাঁদবালি ও ধামরা পোর্টের মাঝেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। বাংলার উপকূল ছুয়ে যাবে শুধু। বাংলায় ইয়াসের গতিবেগ হবে ঘণ্টায় ১২০ থেকে ১৪৫ কিলোমিটার। আম্ফানের থেকে অনেকটাই কম।

আগেই ল্যান্ডফল
আগে কথা ছিল বৃহস্পতিবার সকালে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় ইয়াসের। কিন্তু সেসব হিসেব নিকেশে জল ঢেলে দিয়ে এবার তার আগের দিন বুধবারেই ওড়িশা উপকূলে ল্যান্ডফল করছে ঘূর্ণিঝড় ইয়াস। মনে করা হচ্ছে বুধবার সকাল ৮টা থেকে ১২টার মধ্যে সেটি ল্যান্ডফল করবে। এই মুহূর্তে উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ইয়াস।

বাঁক ওড়িশার দিকে
প্রথমে আবহাওয়াবিদরা দাবি করেছিলেন সাগরদ্বীপ থেকে পারাদ্বীপের মধ্যবর্তী কোনও একটা স্থানে ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। তার জেরে বাংলার বিস্তির্ণ এলাকায় প্রবল ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু ক্রমশ যে গতিপথ ধরে এগোতে শুরু করেছে ইয়াস তাতে বাংলা নয় ওড়িশার দিকেই বাঁক রয়েছে ইয়াসের। ওড়িশার বালেশ্বরের কাছে চাঁদবালি ও ধর্ম পোর্টের মধ্যে কোনও একটি জায়গায় স্থলভাগে প্রবেশ করবে ইয়াস।

বাংলায় ক্ষতি কম
ওড়িশার দিকে ইয়াসের বাঁক থাকলেও বাংলার কয়েকটি উপকূলবর্তী জেলায় তার প্রভাব পড়বে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের ইয়াসের লেজের ঝাপটা লাগবে। সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ঢেউয়ের উচ্চতাও বেড়েছে অনেকটা। পূর্বমেদিনীপুরের প্রায় সব জায়গাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। তবে সুন্দরবনে তেমন প্রভাব না পড়লেও ভরা কোটালের আশঙ্কা থেকে যাচ্ছে। আগামিকাল পূর্ণিমার কারণে ভরা কোটাল রয়েছে। কাজেই ঘূর্ণিঝড় ইয়াসের তেমন ধাক্কা বাংলাকে ভোগ করতে হবে না।

বাংলায় গতিবেগ কত
বাংলায় ইয়াসের গতিবেগ ১২০ থেকে ১৪৫ কিলোমিটার। আমফানের থেকে অনেকটাই কম। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি নিয়ে রেখা হয়েছে। ৯ লক্ষ মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সর্বক্ষণ কাজ করছেন সরকারি আধিকারীকরা। আজ রাতে নবান্নে থাকবেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications