আমফানের থেকেও এটা বড় হতে চলেছে, ২০ জেলায় মারাত্মক প্রভাব: নবান্নে জানালেন মমতা

পূর্বমধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘূর্ণিঝড় ইয়াস এগোচ্ছে উত্তর-পশ্চিম দিকে। সকালের দিকে এর বেগ ছিল ঘন্টায় ২ কিমি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘন্টায় উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তা প্রবল ঘূর্ণিঝড় এব

পূর্বমধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘূর্ণিঝড় ইয়াস এগোচ্ছে উত্তর-পশ্চিম দিকে। সকালের দিকে এর বেগ ছিল ঘন্টায় ২ কিমি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘন্টায় উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তা প্রবল ঘূর্ণিঝড় এবং পরবর্তী ২৪ ঘন্টায় তা অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

ইতিমধ্যে উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। দিঘা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভাবে ঝোড়ো হাওয়া বইছে। পাশাপাশি কলকাতাতেও ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে।

আমফানের থেকেও এটা বড় হতে চলেছে

আমফানের থেকেও এটা বড় হতে চলেছে

আমফানের থেকেও এটা বড় হতে চলেছে। নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, মূলত ২০ জেলায় মারাত্মক প্রভাব পড়বে এই সিভিয়ার সাইক্লোনের। এদিন ইয়াসের প্রভাবে সবচেয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন মমতা। তিনি বলেন, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি-সহ বেশ কয়েকটি জেলা সবচেয়ে বেশি বিপর্যস্ত হতে চলেছে। এছাড়াও ''মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয়ে। নবান্ন এবং উপান্ন কাল থেকে ৪৮ ঘণ্টা সারাক্ষণ নজরদারি চলবে। উদ্ধারকার্য চালানোর জন্য দল তৈরি করা হয়েছে। ১৫ দিন আগে থেকে বার বার বৈঠক করেছি আমরা। নবান্নে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আমফানের মতো এই ঝড় সামলে দেওয়া যাবে বলে আত্মবিশ্বাসী তিনি। তবে এই বিষয়ে মানুষকে পাশে থাকার বার্তা দেন তিনি।

করোনা বিধির ব্যবস্থা ত্রাণশিবিরগুলিতে

করোনা বিধির ব্যবস্থা ত্রাণশিবিরগুলিতে

ইতিমধ্যে উপকূল এলাকা থেকে যুদ্ধকালীন তৎপরতায় মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একাধিক ত্রাণশিবির খোলা হয়েছে বলে জানিয়েছেন মমতা। তবে ত্রাণ শিবিরগুলিতে করোনা বিধি মানার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। সেখানে সবাইকে মাস্ক পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৪ হাজার ত্রাণশিবির খোলা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া চলবে না কোনও অবস্থাতেই। ব্লক স্তরে প্রচার চালাতে হবে। স্থানীয় রেডিও চ্যানেলগুলির মাধ্যমেও গ্রামের মানুষের কাছে সরকারের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ।

তৈরি রাখা হিয়েছে সিইএসএসিকে

তৈরি রাখা হিয়েছে সিইএসএসিকে

আমফান থেকে শিক্ষা নিয়ে এবার গত কয়েকদিন ধরে সতর্কতা নিয়ে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন মমতা। তিনি বলেণ, ইতিমধ্যে সিইএসসির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তাঁরা এবার সবার ছুটি বাতিল করে বাড়তি কর্মীদের তৈরি রেখেছে বলে জানিয়েছেন মমতা। এছাড়াও রাজ্য বিদ্যুৎ পর্ষদেও বাড়তি কর্মী থাকবে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত। আমরা তৈরি আছি। জনগণের জন্য যতটা তৈরি থাকা প্রয়োজন, আমরা তৈরি। সতর্ক থাকুন। তবে মাস্ক পের থাকুন। ঝড় থেমে যাবে। তার পর ঘুরে দাঁড়ানোর শপথ নিতে হবে। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বিধায়ককে এলাকার মানুষের পাশে থাকার নির্দেশ

বিধায়ককে এলাকার মানুষের পাশে থাকার নির্দেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বুধবার ভয়ংকর ঘূর্ণিঝড আছড়ে পড়বে উপকূলবর্তী এলাকায়। এই পরিস্থিতিতে প্রত্যেক বিধায়ককে এলাকার মানুষের পাশে থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেণ, ৭২ ঘন্টা এই দুর্যোগ চলবে। ফলে মানুষের পাশে থেকে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়তে হবে নির্দেশ মমতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+