মধ্যরাতে ল্যান্ড ফল, সিতরাংয়ের অপেক্ষায় প্রহর গুনছে বাংলাদেশ, কন্ট্রোলরুমে নজরদারি ফিরহাদ হাকিমের
মধ্যরাতে ল্যান্ড ফল, সিতরাংয়ের অপেক্ষায় প্রহর গুনছে বাংলাদেশ, কন্ট্রোলরুমে নজরদারি ফিরহাদ হাকিমের
মধ্যরাতে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় সিতরাংয়ের। আশার কথা কলকাতায় তেমন প্রভাব পড়বে না। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৩৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে সিতরাং। ইতিমধ্যেই নবান্নে কন্ট্রোলরুমে নজরদারি চালানো হচ্ছে। কী অবস্থায় চলছে কাজ তা খতিয়ে দেখতে নবান্নে পৌঁছে গিয়েছেন শহরের মেয়র এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

বাংলাদেশ মধ্যরাতে ল্যান্ডফল
বাংলাদেশের পথে এগোচ্ছে সিতরাং। ল্যান্ডফলের সময় ক্রমশ এগিয়ে আসছে। আবহাওয়া দফতর সূত্রে খবর বাংলাদেশে মধ্যরাতে ল্যান্ডফল করবে সিতরাং। সাগর দ্বীপ থেকে ৩৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে সিতরাং। ঘূর্ণিঝড়ের দাপট বাড়তে শুরু করেছে বঙ্গোপসাগরে। ঘূর্ণাবর্তের দাপটে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ১২ ফুট উচ্চতার ঢেউ উঠতে শুরু করেছে। সমুদ্রে জলোচ্ছ্বাস ক্রমশ তীব্র হচ্ছে।

নবান্নে কন্ট্রোলরুমে নজরদারি
কালীপুজোর রাতে প্রহর গুণছে বাংলাদেশ। অন্যদিকে সুন্দর বন, দক্ষিণ ২৪ পরগনা, পূর্বমেদিনীপুরেও উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। অমাবস্যার ভরা কোটালের সঙ্গে সঙ্গে গ্রহণও রয়েছে। কাজেই এমনিতেই ফুলে ফেঁপে উঠবে সমুদ্র। সেই পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। সাগর দ্বীপের দিকে এগিয়ে আসছে সিতরাং। নবান্নের কন্ট্রোলরুমে প্রতিমুহূর্তের খবর নেওয়া হচ্ছে। কোন জেলার পরিস্থিতি কী রকম সেদিকে নজর রাখছেন কর্মীরা। রাজ্য যখন কালীপুজোর আনন্দে মাতোয়ারা তখন নবান্নে কন্ট্রোলরুমে হাজির হয়ে যান মেয়র ফিরহাদ হাকিম। তিনি নিজে কন্ট্রোলরুমে গিয়ে খোঁজ খবর নেন।

সমুদ্রে বাড়ছে জলোচ্ছ্বাস
সমুদ্রে শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস। দুই ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বর্ষণ। তার সঙ্গে বাড়ছে সমুদ্র জলোচ্ছ্বাস। সুন্দরবনের খাড়ি গুলিতে জল ঢুকতে শুরু করে দিয়েছে। কলকাতায় সিতরাংয়ের তেমন প্রভাব পড়বে না বলে আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। বর্ষণের সঙ্গে দমকা হাওয়া বইবে। সুন্দরবনে সিতরাংেয়র প্রভাব সবচেয়ে বেশি পড়বে। দুই ২৪ পরগনায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। রাত যত বাড়বে তত হাওয়ার দাপট বাড়বে। রাতের দিকে ঝোড়ো হাওয়ার দাপট ৭০ থেকে ৯০ কিলোমিটার হতে পারে।

দক্ষিণবঙ্গের অন্যজেলায় তেমন প্রভাব পড়বে না
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তেমন প্রভাব পড়বে না সিতরাংয়ের। পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির উপকূলবর্তী এলাকায় মূলত মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মুর্শিদাবাদ-নদিয়ার দু এক জায়গায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া।












Click it and Unblock the Notifications