ঘূর্ণিঝড় সিতরাং-এর প্রভাব উত্তরবঙ্গেও! বাংলার কোন জেলায় কেমন বৃষ্টি, একনজরে আবহাওয়া পূর্বাভাস
ঘূর্ণিঝড় সিতরাং-এর প্রভাব উত্তরবঙ্গেও! বাংলার কোন জেলায় কেমন বৃষ্টি, একনজরে আবহাওয়া পূর্বাভাস
সকাল থেকে মেঘলা আকাশ। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ঘূর্ণিঝড় সিতরাং-এর প্রভাবে সোমবার থেকে রাজ্যের উপকূলবর্তী এলাকার আবহাওয়ার পরিবর্তনের সম্যভাবনা রয়েছে। আবহাওয়া দফতর নিশ্চিত করে জানিয়েছে, ঘূর্ণিঝড় সুন্দরবন ছুঁয়ে গেলেও রাজ্যে বড় কোনও প্রভাবের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা কয়েছে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ধন্টা অর্থাৎ ২৫ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মঙ্গলবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
ধেয়ে আসছে সিতরাং। তবে বাংলাদেশের বরিশালের আশপাশে এর ল্যান্ডফল হলেও আমাদের রাজ্যকেও ছুঁয়ে যাবে। যে কারণে ২৫ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ অক্টোবর অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে রাজ্যের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিকেল থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্মনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৯.৬ (২০.৫)
বহরমপুর ২১ (২০)
বাঁকুড়া ২১ (২০.৭)
বর্ধমান ২২.৬ (২২)
কোচবিহার ১৭.৮ ( ১৭.১)
দার্জিলিং ১৩ (১১.৬)
দিঘা ২২.২ (২৩.৫)
কলকাতা ২৪.৫ (২৪)
দমদম ২৪.২ (২৩.৯)
কৃষ্ণনগর ২৩.৬ (২৩.৬)
মালদহ ২২.৮ (২২.৯)
মেদিনীপুর ২২.৩ (২২.৩)
শিলিগুড়ি ১৯.৮ (১৮.১)
শ্রীনিকেতন ২০.৪ (২১.১)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.৫)
বহরমপুর (৩৩)
বাঁকুড়া (৩৩.৩)
বর্ধমান (৩১)
কোচবিহার (৩৪)
দার্জিলিং (২১.৮)
দিঘা (৩২.৭)
কলকাতা (৩৩.৬)
দমদম (৩৩.৮)
কৃষ্ণনগর (৩৩.২)
মালদহ (৩৩.৯)
মেদিনীপুর (৩২.৪)
শিলিগুড়ি (৩৭)
শ্রীনিকেতন (৩১.৬)












Click it and Unblock the Notifications