Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সিতরাং, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে

অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সিতরাং, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে

আবহাওয়াবিদদের আশঙ্কাই সত্যি হল। শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিতরাং। সাগর দ্বীপ থেকে ৭৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে সেটি। আগামী ১২ ঘণ্টার মধ্যে সেটি শক্তি আবহাওয়াবিদদের আশঙ্কাই সত্যি হল। শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিতরাং। সাগর দ্বীপ থেকে ৭৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে সেটি। আগামী ১২ ঘণ্টার মধ্যে সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

শক্তিশালী নিম্নচাপে পরিণস সিতরাং

শক্তিশালী নিম্নচাপে পরিণস সিতরাং

বঙ্গোপসাগরে সাগর দ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে সিতরাং। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়িয়ে ফেলেছে তারা। সিতরাংয়ের অভিমুখ রয়েছে বাংলাদেশের দিকে। প্রাথমিক ভাবে এমনই তথ্য দিয়েছেন আবহাওয়া বিদরা। রবিবার সকাল থেকে ক্রমশ শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে সিতরাং। বঙ্গোপসাগর থেকে আরও বেশি করে জলীয় বাস্প সংগ্রহ করে শক্তি বাড়াচ্ছে সিতরাং। তার অভিমুখ এখনও রয়েছে বাংলাদেশের দিকে।

ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিতরাং

ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিতরাং

আবহাওয়া বিদরা জানিয়েছেন সাগরদ্বীপ থেকে ৭৮০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে সিতরাং। সেখানে শক্তিবাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে সেটি আরও শক্তিবাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার জেরে সোমবার সকাল থেকেই বাড়বে বর্ষণের দাপট। ইতিমধ্যেই উপকূলবর্তী জেলা গুলিতে মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। দুই ২৪ পরগনা, কলকাতার আকাশ মেঘে ঢেকে গিয়েছে।

কোথায় কোথায় ঝড়-বৃষ্টি?

কোথায় কোথায় ঝড়-বৃষ্টি?

উপকূলবর্তী এলাকা গুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুরেও। কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে আগামীকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেো হাওয়া অফিস। মঙ্গলবার সকালে ল্যান্ডফল করার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৯০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সেকারণে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

উপকূলে সতর্কতা জারি

উপকূলে সতর্কতা জারি

উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতায গতকাল থেকেই সুন্দরবনে মাইকিং করা হচ্ছে। নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। দিঘা-মন্দিরবনিতে মাইকিং করা হচ্ছে। অমাবস্যার ভরা কোটালের সঙ্গে চন্দ্র গ্রহণ তার উপরে আবার ঘূর্ণিঝড়। তিনের জেরে উত্তাল হয়ে উঠবে সুমুদ্র। পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মাইকিং করে সতর্ক করা হচ্ছে তাঁদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+