ঘূর্ণিঝড় রেমাল কি এগিয়ে আসবে বাংলার দিকে? এখন কী অবস্থা বঙ্গোপসাগরে?

আবহাওয়ার বড়সড় বদল হতে চলেছে আগামী কাল বুধবার থেকে। ভারী বৃষ্টির সম্ভাবনাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আর তার সঙ্গেই প্রশ্ন উঠেছে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে।

রেমাল এখন কোথায়? কী অবস্থায় আছে? মে মাস মানেই বঙ্গোপসাগরে প্রলয় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা। গত কয়েক বছরের ধারাবাহিক অতীতে ঘূর্ণিঝড়ের তালিকা সেই কথাই বলছে৷ তাহলে এবার কী হবে?

Cyclone Remal

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল ২০ তারিখের পর ঘূর্ণিঝড় সম্পর্কে আভাস পাওয়া যাবে। আজ মঙ্গলবার জানা গিয়েছে, দক্ষিণ - পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। তার দিকেই নজর রাখছে আবহবিদ ও ঝড় বিশেষজ্ঞরা৷

এই নিম্নচাপ কত দ্রুত কতটা শক্তি সঞ্চয় করবে? সেদিকেই নজর রাখা হচ্ছে৷ কারণ, নিম্নচাপ থেকে অতি প্রবল ঘূর্ণিঝড় হওয়ার ক্ষেত্রে অনেকগুলি ধাপ থাকে। নিম্নচাপ অনেক সময় ধরে একই জায়গায় থেকে শক্তি সঞ্চয় করলে তার প্রবল ঘূর্ণিঝড়ে বদলে যাওয়ার সম্ভাবনা থাকে।

এবার সেই সম্ভাবনা কতটা সেই নিয়েই কাঁটাছেড়া চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের জলের উষ্ণতা ২৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে জলের উষ্ণতা ২৬ ডিগ্রির অনেকটা বেশি আছে। ফলে সাগর থেকে নিম্নচাপ কতটা সময় ধরে শক্তি সঞ্চয় করে৷ আর স্থলভাগ থেকে কতটা বাতাসের প্রবাহ থাকে। সেই দিকেই নজর রাখা হচ্ছে।

হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার বেলা পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরি সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে পরিস্থিতি বদল হতেও বেশি সময় লাগবে না। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রেমাল। রেমাল নামটি ওমান দেশের দেওয়া। রেমাল শব্দের অর্থ বালি।

এই রেমাল কি বঙ্গোপসাগরে তৈরি হবে? হলে বাংলা কতটা বিপজ্জনক জায়গায় থাকবে? সেই প্রশ্ন থাকছে৷ আগামী কাল থেকেই উপকূল এলাকা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছে৷ বিশাল পরিমাণ মেঘ ঢুকছে স্থলভাগে। এবার রেমাল কি আসবে? উপগ্রহ চিত্রের দিকে ধারাবাহিক নজর রাখা হচ্ছে। সাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে কতটা শক্তি সঞ্চয় করবে এই নিম্নচাপ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+