Cyclone Remal: সিভিয়ার সাইক্লোনের রূপ নিতে পারে রেমাল! কতটা বিপদ আছে বাংলার?
বঙ্গোপসাগরে গত ৩৬ ঘন্টায় অনেকটাই শক্তি সঞ্চয় করেছে নিম্নচাপ। সেটি ক্রমে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। আর তার থেকেই তৈরি হচ্ছে অশনি সংকেত। ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে ঘনাচ্ছে। এ কথা এখন পরিষ্কার। কিন্তু আবহবিদরা যে বার্তা দিচ্ছেন, সেটি যথেষ্ট দুশ্চিন্তার।
প্রথমে মনে করা হয়েছিল, ঘূর্ণিঝড় তৈরি হলেও তার শক্তি খুব একটা বেশি হবে না। ৭০ থেকে ৮০ মিটারের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে স্থলভাগ দিয়ে। কিন্তু যত সময় যাচ্ছে পরিস্থিতি ঘোরালো হচ্ছে। এখন আর ৮০ কিলোমিটার নয়। অনুমান করা হচ্ছে, ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

বঙ্গোপসাগরে এবার ঘূর্ণিঝড় তৈরি হলে নাম নেওয়া হবে 'রেমাল'। এই রেমাল শুধু ঘূর্ণিঝড় নয়। অতি প্রবল ঘূর্ণিঝড় বা সিভিআর সাইক্লোন আকার নিতে পারে সেটি। সেই কারণে আবহবিদরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। মৌসম ভবন থেকেও প্রতি মুহূর্তে উপগ্রহ চিত্রের দিকে নজর রাখা হচ্ছে।
বঙ্গোপসাগরে অতি অল্প গতিতে নিম্নচাপটি উত্তর ও উত্তর - পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। গত ৬ ঘন্টায় মাত্র ১৬ কিলোমিটার গতিবেগ তার দেখা গিয়েছে। অর্থাৎ জলভাগ থেকে অধিক সময় ধরে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করছে। আর সেখানেই আরও চিন্তা মাথাচাড়া দিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮. ৯ ডিগ্রি দ্রাঘিমাংশের কাছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করছে।
আজ শুক্রবার বেলায় আবহাওয়া দফতর থেকে তথ্য পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবনের যে কোনও অংশে আঘাত হানতে পারে সেটি। বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সাগর অঞ্চল, আপাতত ল্যান্ডফলের দুটি জায়গা চিহ্নিত হয়েছে। তবে আগামী কাল ২৫ মে ঘূর্ণিঝড় তৈরি হবে। তারপর গতিপ্রকৃতি কোন দিকে যায়? তার উপর অনেক কিছু নির্ভর করবে।
এই নিম্নচাপটি এখন খেপুপাড়া (বাংলাদেশ) থেকে প্রায় ৭০০ কিমি দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে রয়েছে। ভারতের সাগর দ্বীপপুঞ্জের (পশ্চিমবঙ্গ) প্রায় ৬৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে সেটি রয়েছে। ক্যানিং (পশ্চিমবঙ্গ) থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণে নিম্নচাপটি অবস্থান করছে।
নিম্নচাপটির আয়তন ৫০০ কিলোমিটারের সামান্য এদিক ওদিক বলে জানা গিয়েছে। তবে সেটির আয়তন কি আরও বাড়তে পারে? প্রশ্ন রয়েছে। উপগ্রহ চিত্র অনুসারে আগামী কাল রাতের মধ্যে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নেবে। আরও উত্তর দিকে সেটি জলভাগ বরাবর এগিয়ে যাবে।
২৬ তারিখ রবিবার রাতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে। আর তার জেরে উপকূল অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টি দুর্যোগ হবে। এই কথা জানানো হচ্ছে। ইতিমধ্যেই জেলাগুলিতে প্রশাসনের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications