Cyclone Remal Alert: ধেয়ে আসছে সাইক্লোন রেমাল! শনিবার থেকেই বাতিল বহু ট্রেন
Cyclone Remal Alert: ধেয়ে আসছে সাইক্লোন রেমাল! শনিবার রাত থেকেই প্রভাব পড়তে শুরু করবে। বিশেষ কর দিঘা সহ উপকূলবর্তী এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি কলকাতায় ৭০ থেকে ৯০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আর তা সামলাতে চরম সতর্কতা নিয়েছে রাজ্য প্রশাসন। বিভিন্ন জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম (Cyclone Remal Alert)। এমনকি উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদে বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Cyclone Remal Alert: একাধিক ট্রেন বাতিল
অন্যদিকে সাইক্লোন রেমালের (Cyclone Remal Alert) ঝাপটা সামলাতে আগাম সতর্কতা ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেলও। শনিবার সন্ধের পর থেকেই বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। এমনকি আগামীকাল রবিবারও একাধিক ট্রেন বাতিল থাকছে। বিশেষ করে হাওড়া-ব্যান্ডেল এবং হাওড়া-সিঙ্গুর শাখায় একাধিক ট্রেন বাতিল থাকছে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পূর্ব রেল। একনজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে-
Cyclone Remal Alert: ডাউন লাইনে ব্যান্ডেল-হাওড়া লাইনে ট্রেন বাতিল -
আজ শনিবার থেকেই ট্রেন বাতিলের কথা বলা হয়েছে পূর্ব রেলের (Indian Rail) তরফে। সেই মতো বাতিল করা হয় সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের ডাউন ৩৭২৭২ লোকাল ট্রেনটি। বাতিল সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের ডাউন ৩৭২৭৬ ট্রেনটি, রাত ৮ টা ৩৩ মিনিটের ডাউন ৩৭২৮০, রাত ১০ টা ১৮ মিনিটের ডাউন ৩৭২৮৬, রাত ১০ টা ৩০ মিনিটের ডাউন নম্বর ৩৭২৮৮ ট্রেনটিও বাতিল থাকছে।
হাওড়া-ব্যান্ডেলের আপ লাইনেও একাধিক ট্রেন বাতিল থাকছে। সেই মতো রাত ৭ টা ৫০ মিনিট থেকেই লোকাল ট্রেন বাতিল হচ্ছে। সেই সময় আপ ৩৭২৭৩ নম্বরটি বাতিল করা হয়েছে। এরপর রাত ৮ টা ১০ মিনিটের আপ হাওড়া-ব্যান্ডেলে চলাচল করে লোকালটি বাতিল থাকবে।
বাতিল থাকবে রাত ৯ টা ৩০ মিনিটের ৩৭২৮১ লোকাল, রাত ১০ টা ২০ মিনিটের আপ ৩৭২৮৫ এবং রাত ১১ টা ৪৫ মিনিটের আপ নম্বর ৩৭২৯১ ট্রেনটি বাতিল করা হয়েছে। একই ভাবে রবিবার হাওড়া-ব্যান্ডেল লাইনে সকাল থেকে বহু ট্রেন বাতিল থাকছে।
শিয়ালদহ দক্ষিণ বিভাগ এবং বারাসত-হাসনাবাদ বিভাগে বন্ধ থাকছে ট্রেন পরিষেবা। রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি পূর্ব রেলের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগের কর্মী-আধিকারিকদের অ্যালার্ট মুডে (Cyclone Remal Alert) থাকতে বলা হয়েছে। পাশাপাশি স্টেশনের ভিতরে এবং বাইরের সমস্ত বিজ্ঞাপন বোর্ডগুলি অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্ল্যাটফর্ম শেডগুলি পরীক্ষা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications