ঘূর্ণিঝড় মন্থা-র প্রভাবে সতর্কতা জারি, রাজ্যের কোন কোন জেলায় ভিজবে আকাশ? জেনে নিন আবহাওয়ার আপডেট

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মন্থা ধীরে ধীরে জোড়ালো হয়ে শক্তি বাড়াচ্ছে। দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই ঝড় বর্তমানে বিশাখাপত্তনম থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার সকাল নাগাদ এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ও সন্ধ্যার মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝে আছড়ে পড়তে পারে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে জারি হয়েছে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা।

-

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। ৩১ অক্টোবর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। মালদা ও উত্তর দিনাজপুরেও দেখা মিলতে পারে ভারী বৃষ্টির ।

৩০ অক্টোবরও ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পাশাপাশি, ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়েই বজ্রপাত ও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আজ থেকেই দক্ষিণবঙ্গেও শুরু হচ্ছে বৃষ্টির পর্ব। উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমানের একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতাতেও আজ সকাল থেকেই থাকবে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে যেকোনও সময়ে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা।

সব মিলিয়ে মোটের উপর , ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আগামী কয়েকদিন ভিজতে চলেছে গোটা রাজ্য। সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+