তাপমাত্রা ৪৩ ছুঁইছুঁই! ঘূর্ণিঝড় মোখা নয়, বাংলার জেলায় জেলায় তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি আবহাওয়া দফতরের
ঘূর্ণিঝড় মোখা নিয়ে পশ্চিমবঙ্গে ১১ মে পর্যন্ত কোনও সতর্কতা নেই। এই সময়ের মধ্যে রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি এই সময়ের মধ্যে গরমও বাড়বে। রাজ্যের বেশ কিছু জায়গায় এই সময়ের মধ্যে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, ৯ মে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে। ১০ মে প্রায় সব জেলারই কোনও না কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

১১ মে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। তবে ১২ মে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপ তথা ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়েছে বাংলার ওপরে জানিয়েছে আবহাওয়া দফতর।
এই সময়ের মধ্যে উত্তরবঙ্গেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের সংলগ্ন মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহ কিংবা তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ১১ মে-র মধ্যে।

কলকাতায় গরম ও অস্বস্তির আবহাওয়া থাকবে ১১ মে পর্যন্ত। ৯ মে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রির আশপাশের থাকতে পারে। এরপর ১০ ও ১১ মে সর্বোচ্চ তাপমাত্রা ৪০-এর আশপাশে থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে সিস্টেমের কারণে জলীয় বাষ্প কমছে আর তাপমাত্রা বাড়ছে।
এদিন বাঁকুড়ায় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা, ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়েছে। ১১ মে-র মধ্যে এই তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৪১.৬ (৪০)
বহরমপুর ৩৮ (৩৭.৪)
বাঁকুড়া ৪২.৬ (৪০.৫)
বর্ধমান ৪১ (৩৯.৫)
কোচবিহার ৩৪.৯ (৩৪.৮)
দার্জিলিং ২১.৬ (২১.২)
কালিম্পং ২৬.৪ (২৬)
দিঘা ৩৬.৪ (৩৬)
কলকাতা ৩৮.৫ (৩৮.৪)
দমদম ৩৯.৫ (৩৯)
কৃষ্ণনগর ৪০ (৩৮.৬)
মালদহ ৪০ (৩৯.৩)
মেদিনীপুর ৩৯.৭ (৩৯.৫)
শিলিগুড়ি ৩৭.৫ (৩৬.১)
শ্রীনিকেতন ৪২ (৩৯.৬)
সুন্দরবন ৩৪.৩ (৩৫)












Click it and Unblock the Notifications