Cyclone Mocha আছড়ে পড়বে? বাংলায় ঝড়ের পূর্বাভাস নিয়ে 'বার্তা' হাওয়া অফিসের
Bengal Cyclone Update: ফের সাইক্লোনের ভ্রূকুটি (cyclone Mocha)! আগামী ১০ মে'র আশেপাশে বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরির সম্ভাবনা রয়েছে। আর তা যদি হয় তাহলে এবারের সাইক্লোনের নাম হবে Mocha। যদিও এই সাইক্লোনের অভিমুখ কোন পথে হতে তা স্পষ্ট নয়।
যদিও বছরের প্রথম সাইক্লোনের খবর ছড়িয়ে পড়তেই আশঙ্কা বাড়ছে।বিশেষ করে বাংলার উপকূল এলাকার মানুষের কাছে সাইক্লোন মানেই আতঙ্ক! একরাশ আশঙ্কা। কারণ তাঁদের কাছে ফনি থেকে শুরু করে আম্ফানের স্মৃতি এখনও টাটকা।

আর এর মধ্যেই cyclone Mocha আছড়ে পড়ার খবরে ঘুম উড়েছে উপকূলের মানুষের। যদিও সাইক্লোন নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নয় আলিপুর হাওয়া অফিস। তবে পুরো সিস্টেমের উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, পরিস্থিতি অনুযায়ী আপডেট করা হবে বলেও জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ঘুর্নাবর্তের অবস্থান সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, আগামী ৬ মে শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। আর সেই ঘুর্নাবর্ত দক্ষিণ পূর্ব ও দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে এর থেকে কোন ঘূর্ণিঝড় আবার সম্ভাবনা আছে সেটা সময়ের অপরেই ছেড়ে দিয়েছেন। তবে আবহাওয়া নিয়ে কাজ করে আমেরিকা এবং ইউরোপের একাধিক সংস্থার পূর্বাভাস যে বঙ্গোপসাগরে সাইক্লোনের পরিস্থিতি তৈরি হবে। আর তা হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহেই।

আর সেই সাইক্লোনের বাংলাদেশ এবং মায়ানমারের দিকে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই পূর্বাভাসে। এমনকি বাংলার উপকূলেও এর প্রভাব পড়তে পারে বলে ওই সংস্থার পূর্বাভাসে জানানো হচ্ছে।
অন্যদিকে আগামী ২৪ ঘন্টায় ফের বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। আজ মঙ্গলবার সকাল থেকে ফের পুড়ছে বাংলা। এই অবস্থায় বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবার সম্ভাবনা। এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এমনকি কোথাও কোথাও দমকা ঝড়ো হওয়া ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে বলেও বার্তা আলিপুর হাওয়া অফিসের। অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনার কথা বলা হয়েছে পূর্বাভাসে। এমনকি বৃহস্পতিবারও দক্ষিণের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে বলে পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications