চার জেলায় হাল্কা বৃষ্টি আর তিন জেলায় তাপপ্রবাহ! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কম। এদিন রাজ্যের চার জেলায় হাল্কা বৃষ্টি আর তিন জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দিন দুয়েক পর থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ মে রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন দুয়েকে উত্তরবভঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তারপরের দুদিন তাপমাত্রা ফের ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ মে শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ মে রবিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তারপরে দুদিনে তাপমাত্রা ফের বৃদ্ধি বতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর শুক্রবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের। রবিবার কোনও কোনও জায়গায় বৃষ্টি হতে পারে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে হয়েছে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৩৪ শতাংশ।

আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.৩)
বহরমপুর (২৮.৮)
বাঁকুড়া (২৭.২)
বর্ধমান (২৫.৪)
কোচবিহার (২১.৬)
দার্জিলিং (১৩.৮)
কালিম্পং (১৬.৫)
দিঘা ( ২৭.৭)
কলকাতা (২৯.২)
দমদম (২৯)
কৃষ্ণনগর (২৭)
মালদহ (২৫.২)
মেদিনীপুর (২৪.৬)
শিলিগুড়ি (২২.৯)
শ্রীনিকেতন (২৭.২)
সুন্দরবন ( ২৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৯.৮)
বহরমপুর (৪০.৪)
বাঁকুড়া (৪২.৪)
বর্ধমান (৩৯.৬)
কোচবিহার (৩৫.৭)
দার্জিলিং (২৪.২)
কালিম্পং (২৫.৫)
দিঘা (৩৬.৩)
কলকাতা (৩৮.১)
দমদম (৩৯)
কৃষ্ণনগর ( ৩৯.৬)
মালদহ (৩৮.৮)
মেদিনীপুর (৩৮.৫)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (৪০.৬.)
সুন্দরবন ( ৩৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+