Cyclone Mocha: শুষে নিয়ে যাচ্ছে সব আর্দ্রতা, মোখার কারণেই তাপপ্রবাহের পরিস্থিতি রাজ্যে?
ঘূর্ণিঝড় মোখা ধীরে ধীরে রূপ নিতে শুরু করেছে। কিন্তু তার গতিপথ নিয়ে এখনও ধন্ধে আবহাওয়া বিদরা। এদিকে হঠাৎ করে রাজ্যের তাপমাত্রা চড়তে শুরু করেছে। বঙ্গোপসাগরে যখন ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত তখন হঠাৎ করে রাজ্যের এই শুষ্ক-উষ্ণ আবহাওয়া কেন?
আবহাওয়াবিদরা জানাচ্ছেন রাজ্যের এই তাপমাত্রার বৈপরীত্যের নেপথ্যে রয়েছে মোখাই। ঘূর্ণিঝড় মোখা বাতাসের সব জলীয় বাষ্প টেনে নিয়ে যাচ্ছে। যার জেরে প্রচুর উষ্ণ বাতাস উপকূল দিয়ে রাজ্যে প্রবেশ করছে। তার দাপটেই চড়ছে পারদ। তাপমাত্রার পারদ হু হু করে চড়তে শুরু করেছে মোখার কারণেই।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে সাধারণত ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কথা কলকাতায়। কিন্তু তার কিছুই হচ্ছে না। উল্টে গরমের দাপট বাড়ছে। ভ্যাপসা গরমে জেরবার দশা রাজ্যবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা হু হু করে বাড়তে শুরু করেছে। প্যাচপ্যাচে গরম তার উপরে রোদের তেজ। ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস গিয়েথে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় পের তাপ প্রবােহের পরিস্থিতি তৈরি হবে। ৩৯ ডিগ্রি পর্যন্ত চড়বে পারদ। তার উপরে আবার দক্ষিণবঙ্গের জেলা গুলির মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে। ফের সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

এই তাপমাত্রা বৃদ্ধির নেপথ্যেও নাকি রয়েছে সেই ঘূর্ণিঝড় মোখাই। আজ থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হতে শুরু করবে। মোখার কারণেই উপকূলের সব জলীয়বাস্প শুষে নিয়ে যাচ্ছে। তার জেরে আবহাওয়া গরম এবং শুষ্ক হয়ে উঠছে। এদিকে ঘূর্ণিঝড় মোখার গতিমুখ বাংলাদেশ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
মোখার কারণে একদিকে যেমন পশ্চিমবঙ্গে তাপমাত্রার পারদ চড়ছে আরেকদিকে তেমনই আন্দামান নিকোবর দ্বীপে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখান আজ থেকে বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ থেকেই আন্দামান নিকোবরে বৃষ্টির দাপট বাড়বে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দ্বীপে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সেকারণে আগে তেকেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আগামী ১২ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। তাঁদেরও নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে। স আন্দামান নিকোবরে যেন কোথাও তাঁরা সমুদ্রের ধারে না যান সেদিকে নজর দিতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications