Cyclone Jawad: ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়তে চলেছে বাংলায়! ভারী বর্ষণের পূর্বাভাস উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলায়
আবহাওয়া (Weather) দফতর আগেই জানিয়েছে, গতিপথ পরিবর্তন করেছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad)। রবিবার তা পুরীর কাছে তা বাঁক নিয়ে বাংলার দিকে যাবে। গতিপথ বদলের সঙ্গে তা শক্তি হারাবে বলেও মনে করছেন আবহবিদরা। এরপর তা বাংলা
আবহাওয়া (Weather) দফতর আগেই জানিয়েছে, গতিপথ পরিবর্তন করেছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad)। রবিবার তা পুরীর কাছে তা বাঁক নিয়ে বাংলার দিকে যাবে। গতিপথ বদলের সঙ্গে তা শক্তি হারাবে বলেও মনে করছেন আবহবিদরা। এরপর তা বাংলার উপকূলে সুন্দরবনের ওপর দিয়ে চলে যাবে বাংলাদেশের দিকে। ঠিক কোথায় ল্যান্ডফল হতে চলেছে, তা এখনও পরিষ্কার না হলেও, আবহাওয়াবিদরা মনে করছেন জাওয়াদের ল্যান্ডফল হতে পারে সুন্দরবনে।

আগে বলা হয়েছিল শনিবার সকালে ল্যান্ডফল
আবহাওয়া দফতরের তরফ থেকে আগে সতর্ক করে বলা হয়েছিল শনিবার সকালে ঘূর্ণিঝড় জাওয়াদের ল্যান্ডফল হবে। তবে আবহাওয়া দফতরের থেকে জানানো হয়, রবিবার দুপুর নাগাদ তা পুরীর কাছে দিকে দিক পরিবর্তন করতে চলেছে। তারপর তা উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর তা সুন্দরবনের ওপর দিয়ে চলে যাবে বাংলাদেশের দিকে।
আবহাওয়া দফতরের সহঅধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, জাওয়াদ ঠিক কোথায় ল্যান্ডফল করবে তা এখনও বলা যাচ্ছে না। তবে এর জেরে ৬ ডিসেম্বর পর্যন্ত চার উপকূল জেলা এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিলেন তিনি।

ল্যান্ডফল হতে পারে, আবার নাও হতে পারে
আবহাওয়া দফতরের আবহবিদরা অনুমান করছেন, ঘূর্ণিঝড় জাওয়াদের ল্যান্ডফল নাও হতে পারে। পুরীর কাছে গিয়ে শক্তি হারানোর পরে তা নিম্নচাপের রূপেই পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে চলে যাবে বাংলাদেশের দিকে।
অন্যদিকে আবহাওয়াবিদরা আরও দুই সম্ভাবনার কথা জানাচ্ছেন। তাঁরা বলছেন, এর ল্যান্ডফল হতে পারে বাংলার উপকূলে অর্থাৎ সুন্দরবনে, তারপর তা বাংলাদেশের দিকে যেতে পারে। অথবা আরও বাঁক নিয়ে তা বাংলাদেশের উপকূলে গিয়ে আঘাত হানতে পারে।

উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবারের পরে রবিবারেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলি জেলায়। আর ৬ ডিসেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও।

উপকূলে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা
এদিন রয়েছে অমাবস্যা, সঙ্গে ভরা কটাল। যার জেরে উপকূল অঞ্চলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। বাঁঘ টপকে সমুদ্রে নোনা জল ঢুকে আসতে পারে। যার জেরে উপকূল অঞ্চলে মাইকে প্রচার করে সতর্ক করা হচ্ছে সাধারণ বাসিন্দাদের। পাশাপাশি বকখালি, দিঘার মতো সমুদ্র সৈকতেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদের।












Click it and Unblock the Notifications