ঘূর্ণিঝড় জাওয়াদ কি শক্তি হারিয়েও মারাত্মক হবে! কী প্রভাব পড়বে বাংলার উপকূলে

ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে ফেলেছে। মাঝসমুদ্রে শক্তিক্ষয়ের পর জাওয়াদ গভীর নিম্নচাপে পরিণত। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবার দুপুর্ তা পুরীর উপকূলে অবস্থান করবে। তখন আরও শক্তিক্ষয় করে তা সরে আসবে উত্তর-পূর্ব দিকে।

ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে ফেলেছে। মাঝসমুদ্রে শক্তিক্ষয়ের পর জাওয়াদ গভীর নিম্নচাপে পরিণত। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবার দুপুর্ তা পুরীর উপকূলে অবস্থান করবে। তখন আরও শক্তিক্ষয় করে তা সরে আসবে উত্তর-পূর্ব দিকে। তারপরই বাংলার উপকূলে প্রভাব পড়তে শুরু হবে। বাংলার উপকূলবর্তী এলাকা ঝড়ের প্রভাব থেকে রক্ষা পেলেও দুর্যোগ এড়ানো যাবে না।

ঘূর্ণিঝড় জাওয়াদ কি শক্তি হারিয়েও মারাত্মক হবে! কী প্রভাব পড

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত জাওয়াদের প্রভাব থাকবে। অর্থাৎ সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রএছে। সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া বইবে। উত্তাল থাকবে সমুদ্র। তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র সৈকতে যাওয়ার অনুমতি নেই কোনও পর্যটকেরও।

ইতিমধ্যে বাংলার সমুদ্র উপকূলগুলি উত্তাল হতে শুরু করেছে। প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে দিঘা, মন্দারমণি-সহ অন্যান্য উপকূলে। সোমবার দুপুরের পর থেকে আরও উত্তাল হবে সমুদ্র। বৃষ্টির প্রকোপও বাড়বে। উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গজুড়েই জাওয়াদের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার রাতেই নিম্নচাপ রূপে জাওয়াদ পৌঁছবে বাংলার সমুদ্র উপকূলে। অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর ও দক্ষিণ ২৪ পরগনার সাগর, কাকদ্বীপ, বকখালি, সুন্দরবন প্রভৃতি এলাকায় জলোচ্ছ্বাস উচ্চ পর্যায়ে পৌঁছবে। উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের পাশ দিয়ে বাংলাদেশের দিকে যাবে ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত জাওয়াদ। তার প্রভাবে দিনভর বৃষ্টি চলবে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি এবং কলকাতা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝড় বইবে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। তবে সেখানে বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। মোট কথা জাওয়াদের মারাত্মক প্রভাব থেকে এ যাত্রায় রক্ষা পাবে বাংলা। শুধু সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে একটু সাবধনতা অবলম্বন করতে হবে। কেউ যেন উত্তাল সমুদ্রের কাছে না যায়, তা থেকে সতর্ক বাংলার প্রশাসন।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে। মঙ্গলবারের পর আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+