Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Hamoon: দিঘার আরও কাছে সাইক্লোন হামুন! হাই অ্যালার্ট বাংলাতেও

Cyclone Hamoon: ক্রমশ শক্তি বাড়াচ্ছে সাইক্লোন হামুন (Cyclone Hamoon)। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যে ঘুর্ণিঝড়ে পরিণত হয়েছে। আর এরপর তা ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে। আর এরপরেই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে চরম সতর্কতা জারি করা হয়েছে।

মৌসম ভবনের তরফে ইতিমধ্যে এই বিষয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর সেই মতো এই ঘুর্নিঝড় (Cyclone Hamoon) উত্তর-উত্তর পুর্বের দিকে এগিয়ে যাবে। বুধবার দুপুরে বাংলাদেশের মাঝামাঝি খেপুপাড়া এবং চিটগাওয়ের মধ্যে আছড়ে পড়বে বলে পূর্বাভাস মৌসম ভবনের। ইতিমধ্যে উপকূলের কাছাকাছি এসেছে সাইক্লোন হামুন ।

Cyclone Hamoon

দিঘা থেকে মাত্র ২৭০ কিলোমিটার দক্ষিন এবং দক্ষিনপূর্বে এই সাইক্লোন (Cyclone Hamoon)অবস্থান করছে বলেও পূর্বাভাসে মৌসমভবনের তরফে জানা গিয়েছে। অন্যদিকে ওডিশার পারাদ্বীপ থেকে ২০০ কিলোমিটার এবং বাংলাদেশেরর খেপুরা থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে সাইক্লোন হামুন (Cyclone Hamoon) অবস্থান করছে বলেও জানা গিয়েছে।

আর এই সাইক্লোনের (Cyclone Hamoon) কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যকে। যেমন অ্যালার্ট জারি করা হয়েছে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, আসাম এবং মেঘালয়ে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গপসাগরে মাছ ধরতে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কারণ সাইক্লোন হামুনের (Cyclone Hamoon) কারনে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে আজ মঙ্গলবার থেকেই বাংলায় বৃষ্টির (Cyclone Hamoon) পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার অর্থাৎ আগামী ২৫ অক্টোবরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জানানো হয়েছে। বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে। পাশাপাশি হাওড়া এবং কলকাতাতেও বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজ মহাদশমী। কলকাতা সহ রাজ্যের সমস্ত ঘাটগুলিতে চলবে বিসর্জনের পালা। আগামীকাল বুধবারও বিসর্জন রয়েছে। বৃষ্টির কারণে নিরঞ্জনে প্রভাব পড়বে না তো? বাড়ছে আশঙ্কা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+