Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Gulab Live Updates: অতি গভীর নিম্নচাপের জেরে কলকাতা ও শহরতলির জেলায় দুর্যোগ অব্যাহত বুধবারও

ঘূর্ণিঝড় গুলাব এগিয়ে আসছে বঙ্গোপসাগরের ধরে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ইতিমধ্যে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। সবচেয়ে বেশি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে কমলা সর্তকতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পরিবহণ এবং রেল যোগাযোগ বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও অন্য ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই সংক্রান্ত সমস্ত আপডেট দেখে নিন একনজরে।

ঘূর্ণিঝড় গুলাবের সতর্কতা জারি

Sep 29, 2021, 6:59 pm IST

৩০ সেপ্টেম্বর থেকেই আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে মেঘলা আকাশ থাকলেও বেলা হলেই রোদের দেখা মিলতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের
Sep 29, 2021, 6:26 pm IST

কলকাতায় বৃষ্টি কমেছে। কিন্তু বহু জায়গাতে এখনোও জল জমে রয়েছে। তা দ্রুত বার কিরে দেওয়ার চেষ্টা চলছে
Sep 29, 2021, 4:42 pm IST

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ (low pressure) অবস্থান করছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। যার জেরে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস
Sep 29, 2021, 4:42 pm IST

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ (low pressure) অবস্থান করছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। যার জেরে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস
Sep 29, 2021, 2:00 pm IST

কলকাতার বিভিন্ন অংশে জমল জল। মেশিনের সাহায্যে দ্রুত জমা জল বের করে দেওয়ার চেষ্টা চলছে।
Sep 29, 2021, 1:22 pm IST

গত ২৪ ঘন্টায় হলদিয়াতে রেকর্ড বৃষ্টি হয়েছে। সেখানে সকাল সাড়ে ৮টা পর্যন্ত 216.4 মিমি বৃষ্টি হয়েছে। মোহনপুরে বৃষ্টি হয়েছে 192.2 মিমি। সকাল সাড়ে ৮টা পর্যন্ত 171.0 মিমি বৃষ্টি হয়েছে খড়গপুরে। মেদিনীপুরে বৃষ্টি হয়েছে 170.8 মিমি।
Sep 29, 2021, 12:55 pm IST

মুষলধারে বৃষ্টি চলছে কলকাতায়। একাধিক জায়গাতে জমে রয়েছে জল। দুর্যোগ আগামী ২৪ ঘন্টা চলবে বলে জানা গিয়েছে
Sep 28, 2021, 11:54 pm IST

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ঝড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
Sep 28, 2021, 11:53 pm IST

বুধবারও ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড় বইবে।
Sep 28, 2021, 11:52 pm IST

কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টি হবে বুধবারও।
Sep 28, 2021, 11:51 pm IST

মঙ্গলবার ভোর রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বুধবার সকাল থেকেই ভোগান্তির শিকার হবে মানুষ। কলকাতা-সহ শহরতলির জেলায় বানভাসি অবস্থা হবে।
Sep 28, 2021, 11:51 pm IST

আবহাওয়ার পূর্বাভাস, মঙ্গলবার রাত থেকে যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, বুধবারও তা বলবৎ থাকবে। এই অতি গভীর নিম্নচাপের জেরে বুধবার সকাল থেকে ঝোড়ো হাওয়া বইবে। তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে।
Sep 28, 2021, 10:31 pm IST

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঝড়ের দাপট।
Sep 28, 2021, 10:30 pm IST

নিম্নচাপটি সরে ঝাড়খণ্ডের দিকে চলে গেলেও বুধবারও বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চেলর জেলাগুলিতে।
Sep 28, 2021, 10:26 pm IST

বঙ্গোপসাগর থেকে অতি গভীর নিম্নচাপটি স্থলভাগে ঢুকে হলদিয়া সংলগ্ন এলাকায় অবস্থান করছে। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত না হয়েও যেভাবে দাপট দেখাল, তা বেনজির। সমুদ্র থেকে তড়িঘড়ি স্থলভাগে ঢুকে যাওয়াতেই রক্ষে বলে মনে করছে আবহাওয়া দফতর।
Sep 28, 2021, 10:26 pm IST

কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ঝোড়ো হাওয়া বইছে। অতিভারী বৃষ্টি না হলেও সন্ধ্যার পর থেকে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে।
Sep 28, 2021, 10:25 pm IST

নিম্নচাপ অনেক বেশি শক্তিশালী। ঘূর্ণিঝড়ের পূর্বাবস্থায় পৌঁছে গিয়েছে নিম্নচাপ। ফলে উপকূলবর্তী এলাকায় ঝড় বইবে, বাড়বে বৃষ্টি।
Sep 28, 2021, 9:15 pm IST

রাতে কলকাতায় বৃষ্টিতে ভাসাতে পারে বঙ্গ উপকূলের গভীর নিম্নচাপ, সতর্কতা জারি।
Sep 28, 2021, 9:13 pm IST

বৃষ্টির সঙ্গে ঝড়ের দাপট সাগর থেকে হলদিয়ায়, দিঘাতেও বইছে ঝোড়ো হাওয়া।
Sep 28, 2021, 8:44 pm IST

মেদিনীপুরেও শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। তবে দিঘাতেও এখনও তেমন বৃষ্টি শুরু হয়নি।
Sep 28, 2021, 7:50 pm IST

কলকাতা এবং শহরতলীতে বইছে প্রবল ঝোড়ো হাওয়া। সঙ্গে মুষলধারে বৃষ্টি
Sep 28, 2021, 4:13 pm IST

দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে
Sep 28, 2021, 1:41 pm IST

পূর্বাভাস মতো বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের উপকূল এলাকাগুলিতে। মঙ্গলবার দুপুরের মধ্যেই কলকাতায় শুরু হবে প্রবল বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Sep 28, 2021, 11:14 am IST

আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি গভীর নিম্নচাপের প্রক্রিয়া শুরু হতে চলেছে আরব সাগরে
Sep 28, 2021, 11:14 am IST

গুলাবের পুর্নজন্ম হিসবে বিবেচিত 'সাইক্লোন শাহিন' আরব সাগরের কূলে অবস্থিত রাজ্যগুলিতে ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রভাব দেখাতে পারে বলে মনে করা হচ্ছে।
Sep 28, 2021, 11:13 am IST

সাইক্লোন গুলাব ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, ওড়িশায় তাণ্ডব চালিয়ে আরব সাগরের দিকে চলে গিয়েছে। বঙ্গোপসাগরে ফুঁসে ওঠা এই সাইক্লোনের নতুন আশ্রয়স্থল আরব সাগর
Sep 27, 2021, 3:26 pm IST

অন্ধ্রপ্রদেশের হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, উপকূলের কোনও কোনও জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি
Sep 27, 2021, 3:25 pm IST

অন্ধ্রপ্রদেশের রালেগাদার ভূমিধসের জেরে বন্ধ ২৬ নম্বর জাতীয় সড়ক
Sep 27, 2021, 12:11 pm IST

ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে অন্ধ্রপ্রদেশে বেশ কিছু এলাকা জলমগ্ন
Sep 27, 2021, 10:05 am IST

অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি, গাছ পড়ে বন্ধ রাস্তা
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+